AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলা ধারাবাহিকে ফিরছেন আদৃত, সঙ্গে একেবারে নতুন মুখ!

বাংলা ধারাবাহিকের সামগ্রিক রেটিং এই মুহূর্তে অনেকটাই কমেছে। বেঙ্গল টপার ধারাবাহিক ৬ রেটিং ছুঁতে পারছে না। সেই নিরিখে নতুন যেসব ধারাবাহিক আসবে, তাদের রেটিং হতে চলেছে গুরুত্বপূর্ণ। এবার 'কথা'-র মতো সুপারহিট ধারাবাহিকের প্রযোজনা সংস্থা, স্টার জলসা চ্যানেলের জন্য একটা নতুন ধারাবাহিক নিয়ে আসছে বলে খবর। সেই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে আদৃত রায়কে।

বাংলা ধারাবাহিকে ফিরছেন আদৃত, সঙ্গে একেবারে নতুন মুখ!
| Updated on: May 12, 2026 | 8:30 AM
Share

বাংলা ধারাবাহিকের সামগ্রিক রেটিং এই মুহূর্তে অনেকটাই কমেছে। বেঙ্গল টপার ধারাবাহিক ৬ রেটিং ছুঁতে পারছে না। সেই নিরিখে নতুন যেসব ধারাবাহিক আসবে, তাদের রেটিং হতে চলেছে গুরুত্বপূর্ণ। এবার ‘কথা’-র মতো সুপারহিট ধারাবাহিকের প্রযোজনা সংস্থা, স্টার জলসা চ্যানেলের জন্য একটা নতুন ধারাবাহিক নিয়ে আসছে বলে খবর। সেই ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে আদৃত রায়কে। নায়িকা হিসাবে দেখা যাবে একেবারে নতুন মুখকে। তবে এই ব্যাপারে চ্যানেলের তরফে কিছু ঘোষণা করা হয়নি এখনও পর্যন্ত।

লক্ষণীয় আদৃত তাঁর কেরিয়ারে জনপ্রিয়তা পান বাংলা ছবির হাত ধরে। পরিচালক রাজ চক্রবর্তীর প্রযোজনাতে ছবি করেছিলেন তিনি। তবে বাংলা টেলিভিশনে তিনি কাজ করেন ‘মিঠাই’ ধারাবাহিকে। এই ধারাবাহিক নিয়ে বারংবার কথা হয়, কারণ দারুণ সফল ছিল ধারাবাহিকটি। আদৃতের সঙ্গে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর জুটি ছিল দেখার মতো। টিআরপি চার্টে ১২ রেটিং ছুঁয়েছিল এই ধারাবাহিক। তার থেকেই বোঝা যায়, এখন বাংলা ধারাবাহিকের রেটিং সামগ্রিকভাবে অর্ধেক হয়ে গিয়েছে।

এরপর আদৃত আর একটি বাংলা ধারাবাহিকে কাজ করেছেন। সেখানে পারিজাত চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেতা। এবার কোন নতুন নায়িকার সঙ্গে আদৃত জুটি বাঁধবেন, তা জানার অপেক্ষা। টলিপাড়ার অন্দরের খবর, এবার বাংলার বিনোদন চ্যানেলগুলো নতুন কিছু ধারাবাহিকে অপেক্ষাকৃত নতুন মুখদের নিয়েই কাজ করতে চাইছেন। একটা ধারাবাহিকে কাজ করে সফল হয়েছেন বা একদম নতুন মুখ, তাঁরাই এখন রয়েছে পছন্দের তালিকায়। এর একটা কারণ পারিশ্রমিকের অঙ্ক।

Follow Us