AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ঘরের বায়োস্কোপ ২০২৪’ অ্যাওয়ার্ডের মঞ্চে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা অভিনেত্রীর পুরস্কার পেলেন কারা?

Ghorer Bioscope 2024: অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল দ্বিতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৪’। সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের এবার বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস।

'ঘরের বায়োস্কোপ ২০২৪' অ্যাওয়ার্ডের মঞ্চে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা অভিনেত্রীর পুরস্কার পেলেন কারা?
| Edited By: | Updated on: Dec 02, 2024 | 6:30 PM
Share

টেলিভিশনে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা ও অভিনেত্রী

অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল দ্বিতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৪’। সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের এবার বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট কলকাতার এক অডিটোরিয়ামে। কড়া টক্করে সামিল বিভিন্ন সিরিয়াল থেকে ওটিটি সিরিজ। দর্শকদের নজরে সেরা কে? সিনেবিশেষজ্ঞরাই বা এগিয়ে রাখছেন কাদের? রুদ্ধশ্বাস প্রতিযোগিতার ইতি। এবার ফলাফল ঘোষণার পালা। টিভি থেকে ওটিটি, কারা পাচ্ছেন ২০২৩-২৪-এর সেরা-সেরা পুরস্কার? টানা দু’মাসের নানা পরীক্ষা-নিরীক্ষায় উঠে এল বিজেতাদের নাম। জুরি থেকে শুরু করে ভোটিং, মনোনয়নে উঠে এসেছিল সেরা পাঁচ। এবার একে একে বিজেতা ঘোষণার পালা শুরু।

ছোট পর্দায় পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা, অভিনেত্রী কারা? জেনে নিন এখনই। সেরা মহিলা পার্শ্বচরিত্রে নমিনেশনের তালিকায় রয়েছে অনেকগুলো নাম। বেছে নেওয়া হয়েছে কার কাছে কই মনের কথা সিরিয়ালের পুতুল চরিত্রের জন্য শ্রীতমা ভট্টাচার্যকে। তালিকায় রয়েছেন কৌশাম্বী চক্রবর্তী ফুলকি সিরিয়ালের পারমিতা চরিত্রের জন্য। নিমফুলের মধু সিরিয়ালে কৃষ্ণা চরিত্রের জন্য অরিজিতা মুখোপাধ্যায়ও বেশ প্রশংসিত হয়েছেন। এছাড়াও রয়েছেন অহনা দত্ত, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের মিশকা চরিত্রের জন্য। অভিনেত্রী সংঘমিত্রা তালুকদারও প্রশংসিত হয়েছেন গীতা এল এল বি সিরিয়ালে গিনি চরিত্রে অভিনয়ের জন্য। পাঁচ অভিনেত্রীর মধ্যে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন অরিজিতা মুখোপাধ্যায়।

সেরা অভিনেতা পার্শ্বচরিত্রে সেই তালিকাও লম্বা। তালিকায় রয়েছেন সাগ্নিক চট্টোপাধ্যায় আদালত ও একটি মেয়ে সিরিয়াল মুন্নাভাই চরিত্রের জন্য। কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে মন্দার চরিত্রে দেবজ্যোতি চৌধুরীও নজর কেড়েছেন। হরগৌরী পাইস হোটেল সিরিয়ালে প্রভাকর চরিত্রের জন্য রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অভিনেতা দেবদূত ঘোষ অনুরাগের ছোঁয়া সিরিয়ালে প্রবীর চরিত্রের জন্য এবং সুপ্রিয় দত্ত রয়েছেন গীতা এল এল বি সিরিয়ালে অগ্নিজিত্‍ মুখোপাধ্যায় চরিত্রে অভিনয়ের জন্য। সেরার পুরস্কার উঠল কার হাতে? পার্শ্বচরিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার তুলে দেওয়া হল সুপ্রিয় দত্তর হাতে।

রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।

Follow Us