AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arijit Singh: এত জনপ্রিয় হয়েও সাধারণ জীবন যাপন অরিজিতের, কারণে কী জানেন?

Unknown Facts: কনসার্টের টিকিট লাখ টাকায় বিক্রি হয়, যাঁর সাক্ষাতের জন্য ভক্তরা মুখিয়ে থাকেন, সেই স্টারকেই মাঝে মধ্যেই দেখা যায় সাধারণ মানুষের সঙ্গেই পথচলতে। কোনও বিলাসবহুল ফ্লাট কিংবা বাংলো-তে নয়। দামি গাড়ি থেকে নামা নয়, আসে পাশে বডিগার্ড নয়, তবে কীভাবে অরিজিৎ সিং এত সাধারন থাকেন?

Arijit Singh: এত জনপ্রিয় হয়েও সাধারণ জীবন যাপন অরিজিতের, কারণে কী জানেন?
| Updated on: Jul 18, 2024 | 12:27 PM
Share

অরিজিৎ সিং। কেরিয়ারের শুরুতে একাধিক ঝড় তাঁর ওপর দিয়ে বয়ে গেলেও এখন তিনিই হাজার হাজার ভক্তের মনে রাজত্ব করছেন। তাঁর অনবদ্য কণ্ঠস্বরে এক কথায় মুগ্ধ সকলেই। অরিজিৎ সিং-এর গান ছবির ক্ষেত্রেও এক বাড়তি পাওনা। যে মানুষটির কনসার্টের টিকিট লাখ টাকায় বিক্রি হয়, যাঁর সাক্ষাতের জন্য ভক্তরা মুখিয়ে থাকেন, সেই স্টারকেই মাঝে মধ্যেই দেখা যায় সাধারণ মানুষের সঙ্গেই পথচলতে। কোনও বিলাসবহুল ফ্লাট কিংবা বাংলো-তে নয়। দামি গাড়ি থেকে নামা নয়, আসে পাশে বডিগার্ড নয়, তবে কীভাবে অরিজিৎ সিং এত সাধারন থাকেন?

সেলিব্রিটির সংজ্ঞাটা সাধারণ মানুষের কাছে খুব স্পষ্ট। ধরা ছোঁয়ার বাইরে থাকা স্টারকাস্ট। যাঁরা প্রতিটা মুহূর্তে ভক্তদের জন্য প্রাণপাত করলেও নিজের একটি নির্দিষ্টি গণ্ডির মধ্যেই থাকতে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন। তবে তা যে কেবল নিজের সুখ স্বাচ্ছন্দের জন্য এমনটা নয়, অনেক সময় স্টারদের পথে ঘাটে দেখলে ভক্তের উত্তেজনার বসে অনেক অপৃতিকর ঘটনাও ঘটে যায়।

তবে অরিজিৎ সিং এসবের বাইরে। সাধারণ পোশাক, পায়ে চটি, স্কুটারে চেপে পথে ঘুরে বেড়াচ্ছেন অরিজিৎ। মুর্শিদাবাদের বাসিন্দাদের কাছে এ ছবি নতুন নয়। অরিজিৎ সিং-কে প্রায়ই এভাবেই দেখা যায়। এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কেন এতো সাধারণভাবে থাকেন? কী উত্তর দেবেন বুঝতে না পেড়ে, পাল্টা প্রশ্ন করেছিলেন, “এতো ইউনিক প্রশ্ন কেন? আমি এভাবেই থাকতে পছন্দ করি। এভাবেই ভাল আছি।”

আর পথে ঘাটে হাঁটা কিংবা রিক্সা চড়ার বিষয় তিনি জানান, সব কিছুই তাঁর বাড়ির সামনে। তাই ওইটুকু কখনও-কখনও রিক্সাও যেতে চায় না। তাই পথেই হেঁটে যেতে হয় তাঁকে। এর বাইরে তিনি এই বিষয় আর কিছুই বলতে চাননি অরিজিৎ সিং। আর অরিজিতের এই আচরণ ভক্তদের কাছে প্রিয়।

মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের