AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aryan Khan media presence: ক্যামেরায় ফোবিয়া শাহরুখ পুত্রের? আরিয়ানের ব্যাজার মুখে থাকার কারণ ফাঁস করেই দিলেন রাঘব

Raghav Juyal reveals why Aryan Khan doesn't smile: ক্যামেরার সামনে কিং খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খানের গম্ভীর মুখ দেখে প্রায়শই চর্চা হয় নেটপাড়ায়। এবার সেই রহস্য উন্মোচন করলেন জনপ্রিয় ডান্সার ও অভিনেতা রাঘব জুয়াল।

Aryan Khan media presence: ক্যামেরায় ফোবিয়া শাহরুখ পুত্রের? আরিয়ানের ব্যাজার মুখে থাকার কারণ ফাঁস করেই দিলেন রাঘব
কী বলেছেন রাঘব?
| Updated on: Jul 22, 2026 | 9:11 AM
Share

শাহরুখ খান (Shah Rukh Khan)-এর ছেলে আরিয়ান খানকে কোনও অনুষ্ঠানে দেখা গেলেই সব ক্যামেরা ঘুরে যায় তাঁর দিকেই। তবে সেই ঝলমলে আলোয় আরিয়ানের মুখে এক চিলতে হাসি দেখতে পাওয়া যেন অমাবস্যার চাঁদ পাওয়ার মতোই কঠিন! পাপারাজ্জিদের দেখে তিনি কেন সবসময় এত গম্ভীর থাকেন, তা নিয়ে নেটপাড়ায় কৌতুহলের শেষ নেই। অবশেষে এই বহুচর্চিত রহস্যের পর্দা উন্মোচন করলেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু তথা ডান্সার-অভিনেতা রাঘব জুয়াল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখ-পুত্রের এই স্বভাব নিয়ে মুখ খোলেন রাঘব। আরিয়ানের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা ও ব্যক্তিগত বন্ধুত্বের সূত্র ধরেই জানা গিয়েছে আসল সত্যিটা। আরিয়ানের পরিচালনায় অভিষেক সিরিজ ‘বস্টার্ডস অব বলিউড’-এ রাঘব কাজ করার পর থেকেই তাঁদের মধ্যে এক সুন্দর রসায়ন তৈরি হয়েছে।

কেন মিডিয়ার সামনে আরিয়ান হাসেন না?

রাঘব সরাসরি জানান, আরিয়ান একদম লোকদেখানো অভিনয় বা ‘ফেক’ হাসি হাসতে পছন্দ করেন না। তিনি যেমন, ক্যামেরার সামনেও ঠিক তেমনই থাকেন। রাঘবের কথায়, “ওর মনের ভেতরটা দারুণ সৃজনশীল, উদার এবং প্রাণবন্ত। ঘরের মধ্যে বন্ধুদের সঙ্গে ও প্রচুর হাসাহাসি করে, ঠাট্টা-মজা করে। কিন্তু পাবলিক প্লেসে ও যেমন, তাকে তেমনই থাকতে দেওয়া উচিত।”

তবে শুধু মুখের উপর স্পষ্ট জবাবই নয়, আগের একটি সাক্ষাৎকারে রাঘব মজার ছলেই প্রকাশ করেছিলেন আরিয়ানের এক অদ্ভুত স্বভাবের কথা। তিনি জানান, ক্যামেরার সামনে হাসতে এক ধরণের অস্বস্তি বা ‘ফোবিয়া’ রয়েছে আরিয়ানের! নিজস্ব একটা অ্যাটিটিউড বজায় রাখতে ও বেশ ভালোবাসে। কিন্তু বন্ধুদের আড্ডায় ও আবার বেশ হাসিখুশি, এমনকি নানান রকম মজার অঙ্গভঙ্গী তৈরি করেও দেখাতে পারে। সব মিলিয়ে, পাপারাজ্জির ক্যামেরায় গম্ভীর মুখ দেখা গেলেও আরিয়ান খানের আসল রূপটা যে বেশ বন্ধুসুলভ ও চঞ্চল, তা তাঁর কাছের মানুষজনের কথাতেই পরিষ্কার।

Follow Us
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
ওঁর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে লড়বে: শুভেন্দু
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
সিকিমে টানেলে বিষাক্ত গ্যাস, অক্সিজেনের ঘাটতি, উদ্ধার কাজে চ্যালেঞ্জ
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
অভিষেককে ফের চ্যালেঞ্জ মদন মিত্রর
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
বিদ্যুৎ প্রহরী অ্যাপ চালু করেছে রাজ্য
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
'আমরা আশাবাদী TMC-র নাম, প্রতীক অরূপ রায়ের নেতৃত্বাধীন TMC পাবে'
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় জলপাইগুড়ির ৯ জন সহ মৃত বাংলার ১১ শ্রমিক
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
বরানগরে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন শহিদের পরিবার
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
কেন ঋতব্রত শিবিরে নেই মমতার ছবি? কী ব্যাখ্যা দিলেন ঋতপন্থী সমর্থক?
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
'৩ মাস স্কুলে যেতে পারে না পড়ুয়ারা', আতঙ্কের কথা শোনালেন ঘাটালবাসী
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন
অভিষেকের সঙ্গে দেখা করে কী বলেছিলেন? সবটা জানালেন মদন