AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandakumar: সবাই বারবার পুলিশে যেতে বললেও অন্ধ পুত্র স্নেহে কখনওই যাননি, শেষে সেই ছেলের হাতেই খুন মা!

Mother murdered by son: প্রতিবেশীরা একাধিকবার এ নিয়ে প্রতিবাদ করলেও লাভের লাভ কিছু হয়নি। পরিবারের অন্যান্য সদস্যরা পুলিশে খবর দেওয়ার কথা বললেও অন্ধ পুত্র স্নেহের কারণে তা বারবার এড়িয়ে গিয়েছেন সন্ধ্যা দেবী। কিন্তু শেষে যে তাঁর এই পরিণতি হবে তা ভাবতে পারেননি কেউ।

Nandakumar: সবাই বারবার পুলিশে যেতে বললেও অন্ধ পুত্র স্নেহে কখনওই যাননি, শেষে সেই ছেলের হাতেই খুন মা!
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 22, 2026 | 9:35 AM
Share

নন্দকুমার: ছেলের হাতে খুন মা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের খঞ্চি গ্রামে। মৃত বৃদ্ধার নাম সন্ধ্যা হাজরা (৭০)। অভিযুক্ত ছেলে শঙ্কর হাজরাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনের বেশিরভাগ সময়ই মদ্যপ অবস্থায় থাকতো শঙ্কর। নেশার ঘোরে প্রায় প্রতিদিনই বৃদ্ধা মাকে মারধর করতো। 

প্রতিবেশীরা একাধিকবার এ নিয়ে প্রতিবাদ করলেও লাভের লাভ কিছু হয়নি। পরিবারের অন্যান্য সদস্যরা পুলিশে খবর দেওয়ার কথা বললেও অন্ধ পুত্র স্নেহের কারণে তা বারবার এড়িয়ে গিয়েছেন সন্ধ্যা দেবী। কিন্তু শেষে যে তাঁর এই পরিণতি হবে তা ভাবতে পারেননি কেউ। 

সূত্রের খবর, মঙ্গলবার আচমকাই শঙ্কর ও তার মায়ের মধ্যে তীব্র বচসা শুরু হয়। তারমাঝেই ঘটে যায় এই ঘটনা। দেওয়ালে লাগাতার মায়ের মাথা ঠুকে ঠুকে মেরে ফেলে ছেলে। চিৎকার-চেঁচামেঁচি শুনে প্রতিবেশীরা ছুটে এলে সন্ধ্যা দেবীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পাশেই পড়ে ছিল অভিযুক্ত। পরিবারের লোকজন ও গ্রামবাসীরা অভিযুক্ত শঙ্কর হাজরাকে আটকে রেখে পুলিশে খবর দেন। নন্দকুমার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। শুরু হয়েছে তদন্ত। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন পরিবারের সদস্যরা। সরব হয়েছে এলাকার লোকজনও। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন থেকেই এলাকায় ঝামেলা করতো শঙ্কর। কিন্তু পরিবার থেকে যদি আগে পুলিশে খবর দেওয়া হতো তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। এদিনই ধৃতকে তোলা হচ্ছে তমলুক আদালতে। 

Follow Us
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা