AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টলিপাড়ায় আবার শুটিং বন্ধ! স্বরূপের ফেডারেশন নেই, তা-ও কী হল?

'নলিনীকান্ত থ্রি' ওয়েব সিরিজের শুটিং চলছে শহরে। ওয়েব সিরিজে অভিনয় করছেন রজতাভ দত্ত থেকে পায়েল সরকার। ৮ জুন শুটিং হলেও, বাতিল হল ৯ জুনের শুটিং। এই ওয়েব সিরিজ পরিচালনা করছেন রাজদীপ ঘোষ এবং সৌমিক চট্টোপাধ্যায়। টিভি নাইন বাংলাকে রাজদীপ বললেন, ''৮ জুন রাত ১২টা অবধি শুটিং হয়েছে। তারপর মাঝরাতে কয়েক জন টেকনিশিয়ান জানান, তাঁরা ব্য়ক্তিগত কারণেই আসতে পারবেন না।

টলিপাড়ায় আবার শুটিং বন্ধ! স্বরূপের ফেডারেশন নেই, তা-ও কী হল?
| Updated on: Jun 09, 2026 | 4:05 PM
Share

‘নলিনীকান্ত থ্রি’ ওয়েব সিরিজের শুটিং চলছে শহরে। ওয়েব সিরিজে অভিনয় করছেন রজতাভ দত্ত থেকে পায়েল সরকার। ৮ জুন শুটিং হলেও, বাতিল হল ৯ জুনের শুটিং। এই ওয়েব সিরিজ পরিচালনা করছেন রাজদীপ ঘোষ এবং সৌমিক চট্টোপাধ্যায়। টিভি নাইন বাংলাকে রাজদীপ বললেন, ”৮ জুন রাত ১২টা অবধি শুটিং হয়েছে। তারপর মাঝরাতে কয়েক জন টেকনিশিয়ান জানান, তাঁরা ব্য়ক্তিগত কারণেই আসতে পারবেন না। তাই ৯ তারিখের শুটিং বাতিল হয়েছে। শুটিং বাতিল হওয়ার বিষয়টা সমস্যার। এই ব্যাপারে আমার অনেক ভুগেছি, যখন আগের ফেডারেশন ছিল। এখন সব কিছু বদলাবে, সেটা আশা করি। এটা বলছি না, কারও শরীর খারাপ হতে পারে না বা কোনও ব্যক্তিগত সমস্যা হতে পারে না। তবে হঠাত্‍ করে, কয়েকজন অনুপস্থিত হলে, তখন সারাদিনের শুটিং বাতিল করতেই হয়।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বক্তব্য, ”টেকনিশিয়ানদের কয়েকজন সমস্যার কথা জানিয়েছিলেন। তবে সেই সমস্যা কথা বলার পর মিটে গিয়েছে বলে জানি। কাল থেকে শুটিং হবে ঠিক করেই।” এটি ক্লিক প্যাটফর্মের ওয়েব সিরিজ। স্বরূপ বিশ্বাস যখন ফেডারেশনের সভাপতি ছিলেন, তখন ফেডারেশনের বিভিন্ন নিয়ম মেনেই শুটিং হয়েছে এই প্ল্যাটফর্মের বিভিন্ন ওয়েব সিরিজের। তবে এখন প্রয়োজনীয় টেকনিশিয়ান নিয়ে শুটিং চলছে। সম্প্রতি টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী জানিয়ে দিয়েছেন, পরিচালকরা তাঁদের প্রয়োজনমতো টেকনিশিয়ানদের নিয়ে টিম সাজাতে পারবেন।

এই প্রসঙ্গে জানতে সিনিয়র টেকনিশিয়ান স্বপন মজুমদারকে ফোন করা হলেও, তাঁকে যোগাযোগ করা যায়নি। টলিপাড়ায় যাতে কোনও পরিস্থিতিতেই আর শুটিং বন্ধ না হয়, সেটাই চাইছেন ইউনিটের সদস্যরা।

Follow Us
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার