AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাপুর পরিবারে পা রাখলেই সব শেষ, কোন ভয়ে বিয়ে ভেঙেছিলেন মুমতাজ?

Kapoor Family: শাম্মির সঙ্গে মুমতাজ়ের যখন সম্পর্ক তৈরি হয়েছিল মুমতাজ়ের বয়স ছিল ১৭। শাম্মি ছিলেন বয়সে ১৮ বছরের বড়। অত কম বয়সে মুমতাজ়ের পক্ষে শাম্মিকে বিয়ে করা সম্ভবও ছিল না।

কাপুর পরিবারে পা রাখলেই সব শেষ, কোন ভয়ে বিয়ে ভেঙেছিলেন মুমতাজ?
| Updated on: Mar 13, 2025 | 12:02 PM
Share

প্রেম ছিল তাঁদের মধ্যে। তাঁরা অর্থাৎ শাম্মি কাপুর ও মুমতাজ়ের। এমনটাই শোনা যায় বলি অন্দরে কান পাতলেই। কিন্তু তাঁদের প্রেম বিয়েতে পরিণতি পায়নি। কেন না মুমতাজ় সেই সম্পর্ক ভেঙে দিয়েছিলেন শেষ মুহূর্তে। কারণ হিসেবে উঠে এসেছিল কাপুর পরিবারের রক্ষণশীলতা। বিয়ের পর কাপুররা তাঁদের বউমাদের অভিনয় করতে অনুমতি দিতেন না। একবার মুমতাজ় জানিয়েছিলেন, কাপুর পরিবার তাঁদের বিয়ের পর আর তাঁকে কাজ করতে অনুমতি দিতে চাইছিল না। শাম্মিকে বেছে নিতে হবে কিংবা বেছে নিতে হবে তাঁর ফিল্মি কেরিয়ারকে – এই শর্ত দিয়েছিল কাপুর পরিবার। এক সাক্ষাৎকারে মুমতাজ় বলেছিলেন, “আমি আমার কেরিয়ারকে বেছে নিয়েছিলাম সেই সময়। আমি অভিনয় করতে চেয়েছিলাম। কেরিয়ারে কিছু করতে চেয়েছিলাম। কাপুর পরিবার খুবই রক্ষণশীল। তাঁরা তাঁদের বউমাদের ব্যাপারে ভীষণই রক্ষণশীল মনোভাব পোষণ করেন। তাতে আমি রাজি ছিলাম না।”

কিন্তু শাম্মির বিষয়ে কোনওদিনও কুমন্তব্য করতে শোনা যায়নি মুমতাজ়কে। তিনি বলেছিলেন, “শাম্মি কাপুর খুবই ভাল মানুষ। তিনি আমার খুবই যত্ন নিতেন। আমাকে খুবই ভালবাসতেন। কেউ বিশ্বাস করত না আমরা একে-অপরকে ভালবাসতাম। কেউ বিশ্বাস করতেন না যে আমি তাঁকে ‘না’ বলে দিয়েছিলাম। অনেকের কাছে বিষয়টা এরকম ছিল, ‘আমি কীভাবে শাম্মিকে না বলতে পারি!’”

শাম্মির সঙ্গে মুমতাজ়ের যখন সম্পর্ক তৈরি হয়েছিল মুমতাজ়ের বয়স ছিল ১৭। শাম্মি ছিলেন বয়সে ১৮ বছরের বড়। অত কম বয়সে মুমতাজ়ের পক্ষে শাম্মিকে বিয়ে করা সম্ভবও ছিল না। অত কম বয়সে বিয়ে করে কেরিয়ার শেষ করতে নারাজ ছিলেন মুমতাজ়।

কিন্তু দিন পাল্টেছে। কাপুর পরিবারের বিয়ে করেছেন আলিয়া ভাট। বিয়ে করেছেন রণবীর কাপুরকে। তিনি দিব্যি কাজ করছেন।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?