AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maicon In Kolkata: এক মাসে ব্রাজিল, পরের মাসেই মাইকন – বিশেষ উদ্দেশ্যে শহরে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

Brazil Football: অতীতেও এই শহরে এসেছেন ব্রাজিলের ফুটবলাররা। গত মাসেই ভারতের বিরুদ্ধে খেলে গিয়েছে ব্রাজিল। এমনকি কলকাতায় এসেছেন ব্রাজিল ফুটবলের সর্বকালীন সর্বসেরা ফুটবলার পেলে। এবার সেই তালিকায় যোগ হচ্ছে নতুন নামের। বিশেষ উদ্দেশ্যে শহরে আসছেন ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার মাইকন।

| Edited By: | Updated on: Oct 28, 2026 | 1:26 PM
Share
দিন কয়েক আগেই শহরে খেলে গিয়েছে ব্রাজিল ফুটবল দল। এবার তার মধ্যেই ১৪ নভেম্বর কলকাতায় আসছেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার ডগলাস মাইকন। ইন্টার মিলানে অনেক বছর খেলেছেন তিনি। ২০০৩-২০১৪ সাল অবধি ব্রাজিলের জাতীয় দলে খেলেছেন তিনি। এবার কিং স্পোর্টস ম্যানেজমেন্টের গ্লোবার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নতুন দায়িত্ব নিতে চলেছেন তিনি। তাঁর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই শহরের ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে আগ্রহ। (Photo- Getty Images)

1 / 8
পেলে ও মারাদোনার মত কিংবদন্তিরা অতীতে এসেছেন কলকাতা শহরে। মাসের শুরুতে কলকাতার যুবভারতীতে খেলে গিয়েছে ব্রাজিল দল। এবার সেই শহরেই আসছেন মাইকন। তবে তাঁর উদ্দেশ্য কিন্তু শুধু সফর করা নয়। বেশ কয়েকটি উদ্যোগ নিয়ে কাজ করতেই শহরে আসবেন মাইকন। (Photo- Getty Images)

2 / 8
কিং স্পোর্টস ম্যানেজমেন্টের বড় পরিকল্পনা হল 'মিশন ২০৩৭'। এই উদ্যোগের মাধ্যমে এমন ভারতীয় ফুটবলার তৈরি করতে চায় সংস্থা, যাঁরা ভবিষ্যতে ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলতে পারবেন। সেই লক্ষ্যে তরুণ ফুটবলারদের ভাল প্রশিক্ষণ দেওয়া, প্রতিভা খুঁজে বের করা ও ফুটবলারদের নিয়মিত উন্নতির সুযোগ তৈরি করার পরিকল্পনা রয়েছে। ভারতীয় ফুটবলারদের আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়াই লক্ষ্য এই ম্যানেজমেন্টের। (Photo- Getty Images)

3 / 8
কলকাতার বিভিন্ন জায়গা থেকে ফুটবলার খুঁজবে এই সংস্থা।  এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় অ্যাকাডেমি ও ছোট জায়গায় খেলা প্রতিভাবান তরুণদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে কলকাতার ছেলেরাও যে বড় জায়গায় যেতে পারেন, সেই সম্ভাবনাকে বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। (Photo- Getty Images)

4 / 8
ভারত ও ব্রাজিলের ফুটবলারদের মধ্যে যোগাযোগ বাড়াতে বিশেষ কর্মসূচি চালু করা হবে। এর মাধ্যমে দুই দেশের খেলোয়াড়দের প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও খেলার কৌশল সম্পর্কে একে অপরের কাছ থেকে শিখতে পারবেন। ব্রাজিলের ফুটবল প্রশিক্ষণের অভিজ্ঞতা ভারতীয় তরুণদের কাজে লাগবে। এর মাধ্যমে এদেশের ফুটবলারদের দক্ষতা বাড়বে ও আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে তাঁরা পরিচিত হবেন। (Photo- Getty Images)

5 / 8
পাশাপাশি খেলাধুলার ব্যবসা ও খেলোয়াড়দের পরিচালনার বিষয়েও নতুন উদ্যোগ নিতে চলেছে এই ম্যানেজমেন্ট। সংস্থার পরিকল্পনা রয়েছে স্পোর্টস বিজনেস ও রিপ্রেজেন্টেশন বিষয়ে একটি ডিপ্লোমা কোর্স চালু করার। এর কোর্সের মাধ্যমে আগ্রহীরা খেলোয়াড়দের পেশাগত জীবন, ক্রীড়া সংস্থায় কাজ ও স্পোর্টস ম্যানেজমেন্ট সম্পর্কে শিখতে পারবেন। (Photo- Getty Images)

6 / 8
ভারতে এসে দেশের ফুটবলের প্রশিক্ষণ ব্যবস্থা, অ্যাকাডেমি ও তরুণ খেলোয়াড়দের উন্নতির পদ্ধতি সম্পর্কে জানবেন মাইকন। আন্তর্জাতিক ফুটবলে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে ভারতীয় ফুটবলে উন্নতির চেষ্টা করবেন তিনি। কিভাবে ছোট থেকেই ফুটবলারদের ভালভাবে প্রস্তুত করা যায়, তা নিয়ে নতুন পরিকল্পনা করার সুযোগ তৈরি হবে। (Photo- Getty Images)

7 / 8
১৩ নভেম্বর রাতে কলকাতায় আসার কথা মাইকনের। পরের দিন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুদিনের এই সফরে ভারতীয় ফুটবলের উন্নতি নিয়ে নতুন পরিকল্পনা করবেন তিনি। কিং স্পোর্টস এর সঙ্গে তাঁর এই কাজ আগামীদিনে কতটা সফল হয়, তার উত্তর দেবে সময়। (Photo- Getty Images)

8 / 8
Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী

ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু

সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা

কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?

কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!

চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া

আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?

নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?

ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?