AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aeroplane mode: 5G-র যুগেও বিমানে কেন এরোপ্লেন মোড On মাস্ট?

Aeroplane mode on flights: বিমানে পা রাখলেই সবার আগে যে নির্দেশটি আসে, তা হল ফোন এরোপ্লেন মোডে রাখার। কিন্তু ফাইভ-জির যুগে দাঁড়িয়েও কেন আজও এই পুরোনো নিয়ম মানতে হয়? মোবাইল ফোন সাধারণ মোডে থাকলে সত্যিই কি কোনও বিপদ হতে পারে? ফ্লাইট সেফটির এই বহুচর্চিত নিয়মের পেছনের আসল কারণটা জানুন।

| Updated on: Nov 17, 2026 | 12:37 PM
Share
বিমানে উঠলেই সবার আগে মোবাইল ফোনে এরোপ্লেন মোড অন করার নির্দেশ আসে। ৫জির যুগে আধুনিক টেকনোলজির রমরমা থাকলেও ঠিক কেন আজও এই পুরনো নিয়ম মানতে হয়, তা কি কখনও ভেবে দেখেছেন?

1 / 8
ফোন সাধারণ মোডে রেখে দিলে যে বিমান হঠাৎ ভেঙে পড়বে, এমন কোনও ব্যাপার কিন্তু নেই। আসল সত্যিটা হল বিমানের নিজস্ব কমিউনিকেশন সিস্টেম এবং গ্রাউন্ড নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ মসৃণ রাখতেই এই নিয়মটি তৈরি হয়েছে।

2 / 8
এরোপ্লেন মোড অন করলে আসলে ফোনের সেলুলার সিগন্যাল বন্ধ হয়ে যায়, ফলে মাটির টাওয়ারের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়। তবে এখনকার অনেক এয়ারলাইন্স ফ্লাইটের ভেতরে যাত্রীদের নির্দ্বিধায় ওয়াই-ফাই এবং ব্লুটুথ ব্যবহারের অনুমতি দেয়।

3 / 8
ভুল করে ফোন সাধারণ মোডে থেকে গেলেও আধুনিক বিমানের উন্নত প্রযুক্তি বড় কোনও বিপদের হাত থেকে অনায়াসেই রক্ষা করতে পারে। তা সত্ত্বেও মাঝ আকাশে বিন্দুমাত্র ঝুঁকি এড়াতে যাত্রীদের ফোন ফ্লাইং মোডে রাখার কড়া নির্দেশ দেয় এভিয়েশন অথরিটি।

4 / 8
পুরনো রেডিও বা স্পিকারের কাছে মোবাইল রাখলে যেমন একটা অদ্ভুত আওয়াজ হতো, বিমানেও কিন্তু ঠিক তেমনই ইলেক্ট্রোম্যাগনেটিক ব্যাঘাত ঘটতে পারে। নেটওয়ার্ক না থাকায় ফোন বারবার সিগন্যাল খোঁজার চেষ্টা করে, যার জেরে আরও শক্তিশালী তরঙ্গ নির্গত হয়।

5 / 8
বহু যাত্রীর ফোন একসঙ্গে সিগন্যাল খুঁজতে শুরু করলে পাইলট এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের জরুরি কথোপকথনে মারাত্মক সমস্যা দেখা দেয়। বিশেষ করে টেক-অফ বা ল্যান্ডিংয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে পাইলটদের কাছে আবহাওয়া ও রানওয়ের সঠিক নির্দেশিকা পৌঁছানো ভীষণ জরুরি।

6 / 8
প্রচণ্ড দ্রুতগতিতে ওড়ার সময় সাধারণ মোডে থাকা ফোনগুলি মাটির একাধিক টাওয়ারের সঙ্গে একসঙ্গে কানেক্ট করার মরিয়া চেষ্টা চালায়। এত দ্রুত নেটওয়ার্ক পরিবর্তনের বিশাল চাপ সামলানোর জন্য গ্রাউন্ড মোবাইল নেটওয়ার্কগুলি কিন্তু আদৌ তৈরি হয়নি।

7 / 8
বিমান ওড়া বা নামার সময় যাত্রীরা যাতে ফোনে মুখ না গুঁজে কেবিন ক্রুদের নির্দেশিকায় মন দেন, সেটাও এই নিয়মের অন্যতম কারণ। যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে এবং সুরক্ষিত থাকতে ফোন থেকে চোখ সরানো কিন্তু একান্ত প্রয়োজন।

8 / 8
Follow Us