AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোটির ক্লাবের নায়ক তিনি, তাও কেন গাড়ি কেনার ক্ষমতা নেই রাজকুমারের?

Rajkumar Rao: গত কয়েক বছরে বলি পাড়ায় নিজের জমি শক্ত করে ফেলেছেন অভিনেতা রাজকুমার রাও। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'স্ত্রী ২' ব্যবসা করেছে প্রায় ৬০০ কোটি টাকারও বেশি। বলা যেতে পারে একের পর এক হিট ছবি দিয়ে চলেছেন অভিনেতা। কিন্তু এত কিছুর পরেও একটা গাড়ি কেনার ক্ষমতা নেই নায়কের?

কোটির ক্লাবের নায়ক তিনি, তাও কেন গাড়ি কেনার ক্ষমতা নেই রাজকুমারের?
| Edited By: | Updated on: Oct 15, 2024 | 10:45 PM
Share

গত কয়েক বছরে বলি পাড়ায় নিজের জমি শক্ত করে ফেলেছেন অভিনেতা রাজকুমার রাও। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘স্ত্রী ২’ ব্যবসা করেছে প্রায় ৬০০ কোটি টাকারও বেশি। বলা যেতে পারে একের পর এক হিট ছবি দিয়ে চলেছেন অভিনেতা। কিন্তু এত কিছুর পরেও একটা গাড়ি কেনার ক্ষমতা নেই নায়কের? শুনেই অবাক লাগছে তো?

মনে হচ্ছে এটাও হতে পারে? সম্প্রতি এক সাক্ষাত্‍কারে সে কথাই খোলসা করলেন রাজকুমার। জানালেন তাঁর কেন এমন অবস্থা। তিনি জানিয়েছেন, ইচ্ছা হলেই তিনি গাড়ির শো রুমে ঢুকে কোটি টাকার গাড়ি কিনে ফেলতে পারবেন না। এমন কোনও সিদ্ধান্ত নিতে হলে তাঁকে হাজার বার ভাবতে হবে। কারণ, এই মুহূর্তে তাঁর বাড়ির বড় অঙ্কের ইএমআই চলছে। অভিনেতা বলেন, “মানুষের বাইরে থেকে যেমনটা মনে হয় আসলে কিন্তু আমাদের জীবনটা এমন নয়। বাড়ি কিনেছি। তার জন্য একটা বড় অঙ্কের ইএমআই চলছে। তাই ইচ্ছা হলেই গাড়ির শোরুমে গিয়ে গাড়ি কিনে নিতে পারব না।”

অভিনেতা জানিয়েছেন এখন যদি তিনি ৫০ লক্ষ টাকার গাড়িও কেনেন তাও আলোচনা সাপেক্ষ হবে। তাই তিনি এই মুহূর্তে ২০ লক্ষ টাকার বেশি দামের গাড়ি কেনার একেবারেই পক্ষপাতী নন। উল্লেখ্য, কিছু দিন আগে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘ভিকি অর বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিয়ো’। যা সেক্স কমেডিতে ভরপুর। ছবিতে তৃপ্তি ডিমরির সঙ্গে জুটিতে দেখা গিয়েছে নায়ককে।

Follow Us