‘ভালো থেকো রাহুল, যেখানেই থাকো।’ রাহুলের পরিবারের উদ্দেশ্যে কী বললেন সন্দীপ্তা?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'ধারাবাহিকে শুটিং করতে গিয়ে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। রাহুলের প্রয়াণে টলিপাড়ার এক অপূরণীয় ক্ষতি হল বলে মনে করছেন তাঁর সহকর্মীরা। সন্দীপ্তা তাঁর পোস্টে প্রার্থনা করেছেন যেন এই কঠিন সময়ে অভিনেতার পরিবার এবং বন্ধুরা শোক সামলে ওঠার শক্তি পায়।

ভালো থেকো রাহুল, যেখানেই থাকো। রাহুলের পরিবারের উদ্দেশ্যে কী বললেন সন্দীপ্তা?

Mar 30, 2026 | 11:44 AM

টলিউডে ফের নক্ষত্রপতন। প্রয়াত হলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাঁর এই আকস্মিক প্রয়াণে শোকের ছায়া বিনোদন জগতে। সহকর্মীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত অভিনেত্রী সন্দীপ্তা সেন। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন এক পোস্টের মাধ্যমে রাহুলের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

সন্দীপ্তা তাঁর পোস্টে লিখেছেন, “না.. এখনও মানতে পারছি না। বিশ্বাসই হচ্ছে না।” রাহুলের সঙ্গে কাজ করার দিনগুলোর কথা স্মরণ করে অভিনেত্রী জানান, রাহুল শুধু একজন অসাধারণ অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন দারুণ লেখক এবং খুব ভালো মনের মানুষ। সন্দীপ্তার কথায়, সহ-অভিনেতা এবং বন্ধু হিসেবে রাহুলের সঙ্গে কাজ করার প্রতিটি মুহূর্ত তাঁর কাছে বিশেষ হয়ে থাকবে।


স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। রাহুলের প্রয়াণে টলিপাড়ার এক অপূরণীয় ক্ষতি হল বলে মনে করছেন তাঁর সহকর্মীরা। সন্দীপ্তা তাঁর পোস্টে প্রার্থনা করেছেন যেন এই কঠিন সময়ে অভিনেতার পরিবার এবং বন্ধুরা শোক সামলে ওঠার শক্তি পায়।

সন্দীপ্তা এবং রাহুলের জুটি একসময় বাংলা টেলিভিশনের পর্দায় অত্যন্ত জনপ্রিয় ছিল। ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকে তাঁদের অনস্ক্রিন রসায়ন দর্শক আজও মনে রেখেছেন। সেই কাজের সূত্রেই রাহুলের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে উঠেছিল সন্দীপ্তার। স্মৃতিচারণা করতে গিয়ে অভিনেত্রী জানান, রাহুল ছিলেন অত্যন্ত প্রাণবন্ত এবং মজার একজন মানুষ। সেটের পরিবেশ মাতিয়ে রাখতেন তিনি। তবে কেবল রসবোধই নয়, রাহুলের অগাধ পাণ্ডিত্যের কথাও উল্লেখ করেছেন সন্দীপ্তা। বিশ্ব সাহিত্য থেকে সিনেমা— সব বিষয়েই রাহুলের জ্ঞান ছিল প্রশ্নাতীত।

ভারাক্রান্ত হৃদয়ে সন্দীপ্তা বলেন, ধারাবাহিক শেষ হওয়ার পর কাজের ব্যস্ততায় ইদানীং যোগাযোগটা হয়তো আগের মতো না থাকলেও জানতেন বেঁচে আছেন, কোথাও না কোথাও দেখা হবে। এখন অভিনেত্রীর একটাই কথা মাথায় ঘুরছে, আর কোনওদিন অভিনেত্রীর সঙ্গে দেখা হবে না, কথা হবে না। অভিনেতা হিসেবে রাহুল যেমন সফল ছিলেন, তেমনই মানুষ হিসেবে তাঁর ঋজু ব্যক্তিত্ব এবং লেখনী সহকর্মীদের কাছে তাঁকে বিশেষ করে তুলেছিল। কিন্তু জীবনের সব গল্প ফুরিয়ে রাহুল পাড়ি দিলেন অজানার দেশে। প্রিয় বন্ধুর উদ্দেশে সন্দীপ্তার শেষ বার্তা, “ভালো থেকো রাহুল, যেখানেই থাকো।”

Follow Us