AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ব্যস্ততা তুঙ্গে, আর মাত্র কয়েক ঘণ্টায় শুরু হবে ‘ঘরের বায়োস্কোপ ২০২৪’

Ghorer Bioscope 2024: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এক ছাদের তলায় একঝাঁক তারকা। বড় পর্দার সুপারস্টার থেকে সিরিয়ালপাড়ার তারকারা। একে একে সবাই হাজির হবেন এই বিশেষ অনুষ্ঠানে। একে একে তারকারা এলেই শুরু হবে দ্বিতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৪’।

ব্যস্ততা তুঙ্গে, আর মাত্র কয়েক ঘণ্টায় শুরু হবে 'ঘরের বায়োস্কোপ ২০২৪'
| Edited By: | Updated on: Dec 02, 2024 | 9:30 AM
Share

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এক ছাদের তলায় একঝাঁক তারকা। বড় পর্দার সুপারস্টার থেকে সিরিয়ালপাড়ার তারকারা। একে একে সবাই হাজির হবেন এই বিশেষ অনুষ্ঠানে। একে একে তারকারা এলেই শুরু হবে দ্বিতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৪’। সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের এবার বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস।

আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট কলকাতার এক অডিটোরিয়ামে। কড়া টক্করে সামিল বিভিন্ন সিরিয়াল থেকে ওটিটি সিরিজ। দর্শকদের নজরে সেরা কে? সিনেবিশেষজ্ঞরাই বা এগিয়ে রাখছেন কাদের? রুদ্ধশ্বাস প্রতিযোগিতার ইতি। এবার ফলাফল ঘোষণার পালা। টিভি থেকে ওটিটি, কারা পাচ্ছেন ২০২৩-২৪-এর সেরা-সেরা পুরস্কার? টানা দু’মাসের নানা পরীক্ষা-নিরীক্ষায় উঠে এল বিজেতাদের নাম। জুরি থেকে শুরু করে ভোটিং, মনোনয়নে উঠে এসেছিল সেরা পাঁচ। এবার একে একে বিজেতা ঘোষণার পালা শুরু। ইতিমধ্যেই রেডকার্পেটে তারকাদের মেলা।

সকলেই যথা সময় হাজির। উপস্থিত রয়েছেন টলিপাড়ার প্রবীণ শিল্পীরাও। সঙ্গীত অনুষ্ঠান থেকে শুরু করে অতিথি বরণ, সবটাই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই একের পর এক বিজেতাদের নাম প্রকাশ্যে আসার পালা। সকলের মধ্যেই এক চাপা উত্তেজনা। লাইট ক্যামেরায় সেজে উঠেছে মঞ্চ। অতিথিদের আসনও উঠেছে ভরে।  দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করবে কিছুক্ষণের মধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?