AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yash Toxic Bold Scenes Reaction: ‘টক্সিক’-এ কিয়ারার সঙ্গে ঘনিষ্ঠ যশ! রেগেই আগুন স্ত্রী রাধিকা?

Yash wife Radhika reaction on Toxic: আগামী ছবি 'টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস'-এর ট্রেলারে একাধিক সাহসী দৃশ্যে দেখা গিয়েছে যশকে। পর্দায় স্বামীর এমন রূপ দেখে স্ত্রী রাধিকা পণ্ডিতের ঠিক কেমন লেগেছে? এক সাক্ষাৎকারে এসে আসল সত্যিটা জানালেন 'রকিং স্টার'।

Yash Toxic Bold Scenes Reaction: ‘টক্সিক’-এ কিয়ারার সঙ্গে ঘনিষ্ঠ যশ! রেগেই আগুন স্ত্রী রাধিকা?
কী বলেছেন অভিনেতা?
| Updated on: Aug 16, 2026 | 4:53 PM
Share

যশ (Yash)-এর আগামী ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ (Toxic: A Fairy Tale for Grown-Ups) নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। সদ্য মুক্তি পাওয়া এই ছবির ট্রেলারে এবং গানে একাধিক সাহসী দৃশ্যে ধরা দিয়েছেন অভিনেতা। পর্দায় ‘রকিং স্টার’-এর এমন অবতার দেখে নেটিজেনদের মনে একটাই প্রশ্ন, স্বামীর এই ঘনিষ্ঠ দৃশ্যগুলি দেখে স্ত্রী রাধিকা পণ্ডিতের ঠিক কী অবস্থা? তিনি কি ভীষণ রেগে গিয়েছেন? এবার এই সব প্রশ্নের সরাসরি উত্তর দিলেন খোদ যশ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে ছবির এই সাহসী দৃশ্যগুলি নিয়ে প্রশ্ন করা হয়। অভিনেতা কোনও রাখঢাক না করেই খুব সহজভাবে জবাব দিয়েছেন। তিনি স্পষ্ট জানান, পর্দায় সঙ্গীকে এমন রূপে দেখলে যে কোনও মানুষেরই অস্বস্তি হবে।

যশ বলেন, “আমি মিথ্যে কথা বলব না। যে কোনও পার্টনারেরই এমন দৃশ্য দেখলে খারাপ লাগতে পারে। কিন্তু দিনশেষে আমাদের বুঝতে হবে, এটা একটা শিল্প। কিছু জিনিস মানুষ যা বিশ্বাস করে তার জন্য করা হয়, কিছু জিনিস মানুষ যা জানে তার জন্য করা হয়। আবার কিছু জিনিস এমনভাবে করতে হয়, যাতে আগামী প্রজন্ম সেটা দেখে কিছু শিখতে পারে বা সূত্র হিসেবে নিতে পারে। তাই কিছু বিষয় ধরে রাখা দরকার। আমার মনে হয়, এই গল্পটা বলা ভীষণ জরুরি।”

যশ আরও জানান, এই ধরনের দৃশ্যে অভিনয় করা তাঁর জন্য একেবারেই সহজ কাজ ছিল না। তাঁকে নিজের চেনা গণ্ডি বা কমফোর্ট জোন থেকে বেরিয়ে কাজ করতে হয়েছে। শুধু গল্পের প্রয়োজনে আর চিত্রনাট্যের দাবিতেই তিনি এমন দৃশ্য করতে রাজি হয়েছেন।

স্ত্রী রাধিকার প্রতিক্রিয়া প্রসঙ্গে যশ পরিষ্কার জানান, “গল্পের জন্য এটা খুব দরকারি একটা অংশ। ও যে এসব দেখে খুব খুশি হবে, এমনটা একেবারেই নয়। কিন্তু তার মানে এই নয় যে ও রেগে গিয়েছে বা মন খারাপ করেছে। কারণ, ও আমাকে খুব বিশ্বাস করে। সবচেয়ে বড় কথা হল, রাধিকা নিজেও একজন অভিনেত্রী। তাই ও ভালো করেই বোঝে যে এটা শুধুই কাজ। যখন আমি ক্যামেরার সামনে থাকি, তখন আমি কেবলই একজন অভিনেতা, ওর স্বামী নই।”

প্রসঙ্গত, ‘টক্সিক’ ছবিতে নারীদের একটি বড় ভূমিকা রয়েছে। যশের সঙ্গে এই ছবিতে দেখা যাবে কিয়ারা আডবাণী, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্তের মতো একাধিক তারকাকে। তাঁদের সঙ্গে যশের রসায়ন এখন আলোচনার কেন্দ্রে। তবে, স্ত্রী রাধিকা যে তাঁর পেশাকে সম্মান করেন এবং সবসময় তাঁর পাশে আছেন, তা যশের কথাতেই একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে।

Follow Us