AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan Dia Mirza Movie: সলমনের মায়ের চরিত্রে দিয়া মির্জা! ভাইজানের মা হওয়া নিয়ে কী বললেন অভিনেত্রী?

Dia Mirza recalls Salman: কেরিয়ারের শুরুতেই সলমন খানের মুখে অদ্ভুত ভবিষ্যদ্বাণী শুনে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন ১৯ বছরের দিয়া মির্জা। সলমন নাকি বলেছিলেন, দিয়া একদিন তাঁর মায়ের চরিত্রে অভিনয় করবেন। ফারহা খানের শোতে এসে সেই মজাদার অভিজ্ঞতার কথা শেয়ার করলেন অভিনেত্রী। কী বলেছেন দিয়া?

Salman Khan Dia Mirza Movie: সলমনের মায়ের চরিত্রে দিয়া মির্জা! ভাইজানের মা হওয়া নিয়ে কী বললেন অভিনেত্রী?
কী বলেছেন অভিনেত্রী?
| Updated on: Jun 23, 2026 | 8:55 AM
Share

পর্দায় ভরপুর অ্যাকশন করতে দেখা গেলেও চেনা পরিচিতরা এক্কেবারে অন্যরূপ দেখেন সলমন খানের (Salman Khan)। বলিউডের ‘ভাইজান’ কখন কাকে নিয়ে কী টিপ্পনী কাটবেন, তা আন্দাজ করা কঠিন। কিন্তু সেই রসিকতাই যদি কোনও নবাগতা অভিনেত্রীর রাতের ঘুম উড়িয়ে দেয়? ঠিক এমনটাই ঘটেছিল অভিনেত্রী দিয়া মির্জার সঙ্গে। কেরিয়ারের একেবারে শুরুতে, মাত্র ১৯ বছর বয়সে সলমনের মুখ থেকে একটি অদ্ভুত ভবিষ্যদ্বাণী শুনে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। সলমন নাকি শুটিং সেটেই দিয়াকে সাফ জানিয়ে দিয়েছিলেন, ভবিষ্যতে পর্দায় তাঁর মায়ের চরিত্রে অভিনয় করতে হবে দিয়াকে!

সম্প্রতি পরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খানের ইউটিউব টক-শোতে এসে স্মৃতির ঝাঁপি খোলেন অভিনেত্রী। ফারহার রান্নার শোতে অতিথি হয়ে এসে দুজনে মিলে যেমন স্বাস্থ্যকর ‘ব্যানানা ব্রেড’ বানালেন, তেমনই চলল দেদার আড্ডা। কথার সূত্র ধরেই উঠে আসে ২০০২ সালের রোমান্টিক অ্যাকশন ছবি ‘তুমকো না ভুল পায়েঙ্গে’-র শুটিংয়ের দিনগুলোর কথা। এই ছবিতে সলমন এবং সুস্মিতা সেনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন দিয়া। আড্ডার মাঝে ফারহা যখন দিয়াকে আবারও সলমনের সঙ্গে জুটি বাঁধার পরামর্শ দেন, তখনই পুরনো সেই গল্প মনে করে হাসিতে ফেটে পড়েন অভিনেত্রী।

স্মৃতি হাতড়ে দিয়া জানান, তখন তাঁর বয়স মাত্র ১৯ বছর। সেটে তিনি, রাজপাল যাদব এবং সলমন একসঙ্গে বসে শটের জন্য অপেক্ষা করছিলেন। ছবিতে সলমনের মায়ের চরিত্রে যিনি অভিনয় করছিলেন, তিনি সদ্যই এক সন্তানের জন্ম দিয়ে সেটে ফিরেছিলেন। স্বাভাবিকভাবেই বেশ কম বয়সী ও তরুণী ছিলেন সেই অভিনেত্রী। বিষয়টি নোটিস করে দিয়া কৌতূহলবশত সলমনকে বলেছিলেন, “যিনি তোমার মায়ের রোল করছেন, তিনি তো সদ্য মা হয়েছেন। তার মানে উনি বেশ তরুণী।”

ব্যস, দিয়ার এই কথা শোনা মাত্রই নিজের চেনা মেজাজে ধরা দেন ভাইজান। দিয়ার দিকে তাকিয়ে সটান বলে ওঠেন, “দেখিস, একদিন তুই-ও আমার মায়ের রোল করবি! চিন্তা করিস না, তোর সঙ্গেও একদিন এটাই হতে চলেছে।” কেরিয়ারের প্রথম ছবিতে নায়কের মুখে এমন কথা শুনে সেই ১৯ বছরের তরুণী কতটা ভয় পেয়ে গিয়েছিলেন, তা এত বছর পর অকপটে স্বীকার করলেন দিয়া। পঙ্কজ পরাশর পরিচালিত এই ছবিতে সলমন-দিয়া ছাড়াও ইন্দ্র কুমার, জনি লিভারদের মতো একঝাঁক তারকা ছিলেন। বক্স অফিসে বেশ হিট হয় ছবিটি।

Follow Us