AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মালাইকার সিঁথিতে পরিয়ে দিয়েছিলেন সিঁদুর? কোন নায়কের কীর্তি ফাঁস!

Relationship Gossip: পরিবারের অজান্তেই ঘটিয়ে ফেলেছিলেন এই কাজ। সাক্ষী বলতে জনা ত্রিশেক বন্ধু। হিন্দু রীতি মেনেই মালাইকার সিঁথিতে পরিয়ে দিয়েছিলেন সিঁদুর– এই প্রথম বার এক পডকাস্টে সেই গোপন বিয়ে মুখ খুললেন হৃতিকের প্রাক্তন শ্যালক তথা জায়েদ খান।

মালাইকার সিঁথিতে পরিয়ে দিয়েছিলেন সিঁদুর? কোন নায়কের কীর্তি ফাঁস!
| Edited By: | Updated on: Feb 13, 2025 | 8:31 PM
Share

বিয়ের আগেই হয়েছিল বিয়ে! গোয়ার তাজ ভিলেজ নামক বিলাসবহুল হোটেলে লুকিয়ে বিয়ে করে নিয়েছিলেন ‘ম্যায় হু না’ ছবির লক্ষ্মণ ওরফে জায়েদ খান। পরিবারের অজান্তেই ঘটিয়ে ফেলেছিলেন এই কাজ। সাক্ষী বলতে জনা ত্রিশেক বন্ধু। হিন্দু রীতি মেনেই মালাইকার সিঁথিতে পরিয়ে দিয়েছিলেন সিঁদুর– এই প্রথম বার এক পডকাস্টে সেই গোপন বিয়ে মুখ খুললেন হৃতিকের প্রাক্তন শ্যালক তথা জায়েদ খান।

জায়েদের কথায়, “এর আগে কোনওদিনও বলিনি এই কথা। আজ বলছি। বিয়ের তালিকায় ২০০০ জনের নাম ছিল। দেখে মনে হয়েছিল এটা বিয়ে নাকি সার্কাস? আমরা দু’জন তক্ষুনি সিদ্ধান্ত নিয়ে ৩০ জন বন্ধুকে ফোন করি। বলি গোয়ার তাজ ভিলেজে পৌঁছে যেতে। কী কারণে সেটা অবশ্য বলিনি। শুধু বলি, তোমাদের জন্য এক বিশেষ সারপ্রাইজ অপেক্ষা করছে।” তিনি যোগ করেন, “মালাইকাই একজন পণ্ডিত জোগাড় করে। আমরা সাতপাকে ঘুরি। বিয়ের আগেই তাই গোয়াতে গিয়ে বিয়েটা সেরে ফেলি আমরা। আসলে বিয়ের দিন আমরা মজা করতে চেয়েছিলাম।”

মালাইকা পারেখ অভিনয় জগতের সঙ্গে যুক্ত নয়। তবে জায়েদ খানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেম। তাঁদের ধর্ম আলাদা। তবে জায়েদ জানিয়েছেন তা কখনওই ভালবাসার মাঝে বাধা হয়ে দাঁড়ায়নি। দুই ধর্মকে সম্মান করেই বাড়িতে সব ধরনের উৎসব পালিত হয় ধুমধাম করে। ২০০৫ সালে অফিসিয়ালি বিয়ে করেন তাঁরা। তাঁদের দুই সন্তান রয়েছে।

Follow Us
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর