AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গ্রেফতার জুবিনের দুই দেহরক্ষী! কী করেছেন তাঁরা?

সিঙ্গাপুরে কনসার্ট করতে গিয়ে আচমকা মৃত্যু হয় জুবিনের। প্রাথমিকভাবে খবরে আসে স্কুবা করতে গিয়েই মৃত্যু হয়েছে গায়কের। তদন্তও শুরু হয় জুবিনের মৃত্যু রহস্যে জট খুলতে। সেই ,তদন্তের উপর নির্ভর করেই অসম পুলিশ গ্রেফতার করেছে দেহরক্ষীদের।

গ্রেফতার জুবিনের দুই দেহরক্ষী! কী করেছেন তাঁরা?
| Updated on: Oct 10, 2025 | 1:59 PM
Share

জুবিন গর্গের আকস্মিক মৃত্য়ু এখনও মানতে পারছে না তাঁর অনুরাগীরা। তার উপর রোজই গায়কের মৃত্যু নিয়ে চলা তদন্তে নানা তথ্য সামনে আসছে। এই যেমন, শুক্রবার সকালে অসম পুলিশের হাতে গ্রেফতার হয়েছে গায়কের দুই ব্যক্তিগত দেহরক্ষী। যাদের নাম নন্দেশ্বর বোরা ও পরেশ বৈশ্য।

কেন গ্রেফতার হল দুই দেহরক্ষী?

সিঙ্গাপুরে কনসার্ট করতে গিয়ে আচমকা মৃত্যু হয় জুবিনের। প্রাথমিকভাবে খবরে আসে স্কুবা করতে গিয়েই মৃত্যু হয়েছে গায়কের। তদন্তও শুরু হয় জুবিনের মৃত্যু রহস্যে জট খুলতে। সেই ,তদন্তের উপর নির্ভর করেই অসম পুলিশ গ্রেফতার করেছে দেহরক্ষীদের।

২০১৩ সালে গুয়াহাটিতে বিহু উৎসবে হিন্দি গান গেয়েছিলেন জুবিন। সেই ঘটনায় তুমুল বিতর্ক শুরু হয়েছিল জুবিনকে ঘিরে। এমনকী, প্রাণনাশের হুমকিও পান জুবিন। তখনই এই দুই দেহরক্ষীকে রাখা হয় জুবিনের নিরাপত্তার জন্য।

তদন্তে এসেছে জুবিনের মৃত্যুর কয়েকদিন আগে এই দুই দেহরক্ষীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭০ লক্ষ টাকা এবং অন্যজনের অ্যাকাউন্টে ৪০ লক্ষ টাকার লেনদেন হয় বলে খবর, যা তাঁদের বেতনের থেকে অনেকটাই বেশি।

প্রসঙ্গত, অসম পুলিশের এসআইটি প্রধান ও স্পেশাল ডিজিপি (সিআইডি) মুন্না প্রসাদ গুপ্তা জানান, সন্দীপন গর্গ ছাড়া আরও ৪ জনকে এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। যাঁরা প্রত্যেকেই গায়কের শেষ সফরে সঙ্গে ছিলেন। ধৃতদের মধ্যে রয়েছেন কনসার্টের মূল আয়োজক শ্যামকানু মহন্ত, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডসঙ্গী শেখর জ্যোতি গোস্বামী এবং সহ-গায়ক অমৃতপ্রভা মহন্ত।

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা