AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভোটে জিতলেই ইসলামপুর হবে ঈশ্বরপুর! বড় ঘোষণা

ভোটে জিতলেই ইসলামপুর হবে ঈশ্বরপুর! বড় ঘোষণা

তন্নিষ্ঠা ভাণ্ডারী

|

Updated on: Mar 03, 2026 | 10:25 AM

Share

মহারাষ্ট্রের ইসলামপুরের নাম আগেই বদলে ঈশ্বরপুর হয়েছে। এলাহবাদ, মোগলসরাইয়ের নাম বদল তো হয়েছেই, এবার বাংলা! পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুরের নাম বদলে দেওয়ার কথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সোমবার উত্তর দিনাজপুরের একটি প্রচার সভায় দাঁড়িয়ে এ কথা বলেন তিনি।

মহারাষ্ট্রের ইসলামপুরের নাম আগেই বদলে ঈশ্বরপুর হয়েছে। এলাহবাদ, মোগলসরাইয়ের নাম বদল তো হয়েছেই, এবার বাংলা! পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুরের নাম বদলে দেওয়ার কথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সোমবার উত্তর দিনাজপুরের একটি প্রচার সভায় দাঁড়িয়ে এ কথা বলেন তিনি। বলেন, “এই জায়গাটার নাম ইসলামপুর। আপনারা চান তো ঈশ্বরপুর হোক? সরকার বদলালেই ইসলামপুর বদলে ঈশ্বরপুর হয়ে যাবে।” তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, “বিজেপি নাম বদলে তো আর ইতিহাস বদলাতে পারবেন না। পলাশীর যুদ্ধের ঘটনা কি বদলে দিতে পারবেন তিনি? এতেই বোঝা যায় এদের মানসিকতা।”

 

Published on: Mar 03, 2026 10:21 AM