AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FEATURED

শিক্ষা ও উদ্ভাবনের মেলবন্ধন! মেধা-প্রযুক্তি-উদ্ভাবনের জয়গানে ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনসে শুরু হচ্ছে ‘OMTECH 2026’

OMTECH 2026: এই জমকালো অনুষ্ঠানটির যৌথভাবে আয়োজন করছে ওমদয়ালেরই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং (AI & ML) এবং বিসিএ (BCA) বিভাগ। সর্বতভাবে অনুষ্ঠানটি সফল করতে হাত মিলিয়েছে বেশ কিছু ঐতিহ্যবাহী সংস্থাও।

শিক্ষা ও উদ্ভাবনের মেলবন্ধন! মেধা-প্রযুক্তি-উদ্ভাবনের জয়গানে ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনসে শুরু হচ্ছে ‘OMTECH 2026’
হচ্ছে গালা ইভেন্ট
| Edited By: | Updated on: May 22, 2026 | 6:06 AM
Share

পথচলা শুরুর পর থেকেই শিক্ষা ও উদ্ভাবনের মেলবন্ধন একের পর এক নজির গড়ে চলেছে ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনস (OmDayal Group of Institutions)। উচ্চশিক্ষায় উৎকর্ষতা, আধুনিক উদ্ভাবন এবং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের সূদূরপ্রসারী ছাপ রেখে চলেছে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (MAKAUT) অধীনস্থ এই প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠান। 

ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ম্যানেজমেন্ট এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের মতো আধুনিক ক্ষেত্রগুলোতে রয়েছে একের পর এক কোর্স। B.Tech (AI & ML, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং), B.Arch, M.Arch, BBA এবং BCA কোর্সের মাধ্যমে পড়ুয়াদের একাদিকে যেমন আধুনিক শিক্ষায় শিক্ষিত করে চলেছে এই শিক্ষা প্রতিষ্ঠান। তেমনই পড়াশোনার শেষে খুলছে নিত্যনিতুন কাজের পরিধিও। সোজা কথায়, NAAC দ্বারা অ্যাক্রেডিটেড এবং AICTE ও COA অনুমোদিত এই স্বনামধন্য প্রতিষ্ঠানটি বরাবরই যুগের চাহিদার সাথে তাল মেলাতে সক্ষম। এরই ধারাবাহিকতায়, শিক্ষার্থীদের মধ্যে বাস্তবমুখী শিক্ষা ও নতুন কিছু সৃষ্টির উন্মাদনা ছড়িয়ে দিতে আগামী ২২–২৩ মে আয়োজন করা হয়েছে বিশেষ প্রযুক্তি উৎসব– ‘OMTECH 2026’।

Omtech New

এই জমকালো অনুষ্ঠানটির যৌথভাবে আয়োজন করছে ওমদয়ালেরই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং (AI & ML) এবং বিসিএ (BCA) বিভাগ। সর্বতভাবে অনুষ্ঠানটি সফল করতে হাত মিলিয়েছে বেশ কিছু ঐতিহ্যবাহী সংস্থাও। সহযোগী হিসাবে থাকছে IEEE Computer Society Kolkata Section। অ্যাসোসিয়েট পার্টনার হিসাবে থাকছে দ্য ওভাকু এলএলপি (The OVAKU LLP)। 

উৎসবের আলো যখন কৃত্রিম বুদ্ধিমত্তা 

দু-দিনব্যাপী এই প্রযুক্তি উৎসবের শুভ সূচনা করবেন ‘ARODEK Technology Consulting Pvt. Ltd.’-এর প্রতিষ্ঠাতা তথা সিইও ড. সুগত রায়। প্রতিযোগীদের মেধা মূল্যায়নের গুরুদায়িত্বে থাকবেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের খনি প্রকৌশল বিভাগের প্রধান, স্কুল অব জিওসায়েন্সেস অ্যান্ড টেকনোলজির ডিরেক্টর এবং আইওটি ও এআই ইন্টিগ্রেশন সেন্টারের কো-অর্ডিনেটর অধ্যাপক অরিন্দম বিশ্বাস।

এবারের ‘OMTECH 2026’-এর মূল ফোকাস থাকছে বর্তমান বিশ্বের সবচেয়ে উদীয়মান ও আধুনিক প্রযুক্তিগুলোর উপর। গোটা অনুষ্ঠান আলো করে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং মেশিন লার্নিং (ML), ইন্টারনেট অব থিংস (IoT) ও সাইবার সিকিউরিটি (Cybersecurity), ব্লকচেইন (Blockchain) টেকনোলজি, স্মার্ট হেলথকেয়ার এবং ইন্টেলিজেন্ট সিস্টেমস। 

থাকছে রোমাঞ্চকর সব ইভেন্ট 

একইসঙ্গে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার চুলচেরা বিশ্লেষণের জন্য থাকছে রোমাঞ্চকর সব ইভেন্ট। থাকছে কোডিং প্রতিযোগিতা। যেখানে চলবে প্রোগ্রামিংয়ের রুদ্ধশ্বাস লড়াই। থাকছে টেকনিক্যাল ক্যুইজ ও পাজল, কোলাবোরেটিভ প্রবলেম-সলভিংয়ের মতো খেলা। 

ভবিষ্যৎ গড়ার অনন্য সুযোগ

‘OMTECH 2026’ কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি পড়ুয়াদের জন্য এক বিশাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। এখানে অংশগ্রহণকারীরা দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, কর্পোরেট জগতের শিল্প-বিশেষজ্ঞ এবং সফল প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন। এর ফলে একদিকে যেমন তারা প্রযুক্তি বিশ্বের নিত্যনতুন অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন, ঠিক তেমনি ভবিষ্যতের ক্যারিয়ার গড়ার ও উদ্ভাবনী কর্মপন্থা বেছে নেওয়ার এক সুবর্ণ সুযোগও পাবেন। সব মিলিয়ে, আগামী দু-দিন ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনস প্রাঙ্গণ মুখরিত হতে চলেছে নতুন প্রজন্মের মেধা, প্রযুক্তি ও উদ্ভাবনের জয়গানে!

Disclaimer: বিশেষ দ্রষ্টব্য: এটি একটি স্পনসরড প্রতিবেদন। যাতে প্রদত্ত তথ্য ও দাবির দায় সংশ্লিষ্ট বিজ্ঞাপন সংস্থার। এই উল্লেখিত তথ্যের সঙ্গে টিভি৯ বাংলার কোনও সম্পর্ক নেই। তাই এই প্রতিবেদনে ব্যবহৃত তথ্য ব্য়বহারের আগে অবশ্যই যাচাই করে নিন।
Follow Us