AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cholesterol: কোলেস্টেরল মানেই তা খারাপ? অন্য কথা বলছেন বিশেষজ্ঞরা

Health Tips: অনেকেই মনে করেন শরীরে কোলেস্টেরল আছে মানেই বিষয়টা খারাপ। কোলেস্টেরল আদতে খুবই ক্ষতিকারক জিনিস। আসলে তা কিন্তু সত্যি নয়।

Cholesterol: কোলেস্টেরল মানেই তা খারাপ? অন্য কথা বলছেন বিশেষজ্ঞরা
Image Credit: KATERYNA KON/SCIENCE PHOTO LIBRARY/Getty Images
| Updated on: Feb 23, 2025 | 3:45 PM
Share

শরীরে কোলেস্টেরলের মাত্রা ঠিক হওয়াটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। তা না হলে অত্যন্ত সমস্যায় পড়তে হয়। হার্টের রোগে আক্রান্ত ঝুঁকি বাড়তে পারে। তাই কোলেস্টেরল বেড়ে গেলে তাকে আগেভাগে বাগে আনাটা জরুরি। কিন্তু কোলেস্টেরল নিয়ে আমাদের মধ্যে নানা ধরনের ভুল ধারণা প্রচলিত রয়েছে। অনেকেই মনে করেন শরীরে কোলেস্টেরল আছে মানেই বিষয়টা খারাপ। কোলেস্টেরল আদতে খুবই ক্ষতিকারক জিনিস। আসলে তা কিন্তু সত্যি নয়। সুস্থ থাকার জন্য শরীরের প্রয়োজনীয় উপাদানগুলির মধ্যেও কিন্তু একটি হল কোলেস্টেরল। তাই এই প্রতিবেদনে রইল কোলেস্টেরল নিয়ে প্রচলিত ৩টি ভ্রান্ত ধারণা। যার সঠিক সত্যতা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১। কোলেস্টেরল মানেই খারাপ – অনেকেই মনে করেন কোলেস্টেরল মানেই অত্যন্ত খারাপ। যদিও তা সত্যি নয়। হরমোন প্রোডাকশন, ভিটামিন ডি সিন্থেসিস, মস্তিষ্কের কার্যকারীরতা সঠিক রাখার জন্য কোলেস্টেরলে মাত্রা ঠিক থাকাটাও প্রয়োজন। কোলেস্টেরল মানেই সেটাকে খারাপ ভাববেন না।

২। ফ্যাট জাতীয় খাবার খেলেই বাড়ে কোলেস্টেরল – সাম্প্রতিক তম কিছু গবেষণায় দেখা গিয়েছে শরীরে খারাপ কোলেস্টেরল বাড়ার পিছনে ডায়েটের অবদান খুবই সামান্য। সেই কারণেই অনেকেই ডিম, শেল মাছ, বা দুধ জাতীয় খাবার দাবার খেতেও বারণ করে। তবে তার কোনও প্রয়োজন নেই বলেই মনে করেন কিছু চিকিৎসক।

৩। হার্টের রোগের একমাত্র কারণ উচ্চ মাত্রার কোলেস্টেরল – শরীরে খারাপ কোলেস্টেরল বাড়লে তা যে হার্টের রোগের ঝুঁকি বাড়ে ঠিকই। তবে সেটিই একমাত্র কারণ কখনও হতে পারে না। যদি সেই ব্যক্তি আগে থেকেই অন্য কোনও সমস্যা থেকে থাকে তাহলে হার্টের রোগের সমস্যা বেড়ে যেতে পারে। এক্ষেত্রে কোলেস্টেরলের সঙ্গে সঙ্গে ব্লাড প্রেসার, ট্রাইগ্লিসারাইড, ইনসুলিনের মাত্রার দিকেও নজর রাখা উচিত।

Follow Us
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের