AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

High Cholesterol: কোলেস্টেরলের রোগী? গরমে রোজ খান এই ৬ খাবার, ছুঁতে পারবে না হার্টের সমস্যা

Daily Common Foods: আপনি যদি ভেবে বসেন থাকেন যে, শুধুমাত্র শীতকালে কোলেস্টেরলের মাত্রা বাড়ে, ভুল ভাবছেন। গরমেও বাড়তে পারে কোলেস্টেরলের মাত্রা। আর কোলেস্টেরলকে বশে রাখার সবচেয়ে সহজ উপায় হল ডায়েট। ফ্যাট ও ক্যালোরি যুক্ত খাবার এড়িয়ে চললেই কোলেস্টেরলের হাত থেকে কিছুটা রেহাই মেলে।

High Cholesterol: কোলেস্টেরলের রোগী? গরমে রোজ খান এই ৬ খাবার, ছুঁতে পারবে না হার্টের সমস্যা
| Updated on: Apr 29, 2024 | 1:17 PM
Share

ডায়াবেটিস, প্রেশারের মতো কোলেস্টেরলের রোগীও এখন ঘরে ঘরে। কোলেস্টেরলের বাড়বাড়ন্ত হার্ট অ্যাটাক, স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তোলে। কিন্তু আপনি যদি ভেবে বসেন থাকেন যে, শুধুমাত্র শীতকালে কোলেস্টেরলের মাত্রা বাড়ে, ভুল ভাবছেন। গরমেও বাড়তে পারে কোলেস্টেরলের মাত্রা। আর কোলেস্টেরলকে বশে রাখার সবচেয়ে সহজ উপায় হল ডায়েট। ফ্যাট ও ক্যালোরি যুক্ত খাবার এড়িয়ে চললেই কোলেস্টেরলের হাত থেকে কিছুটা রেহাই মেলে। কিন্তু কোলেস্টেরলকে হাতের মুঠোয় রাখতে গেলে ৬টি খাবার রোজ খেতে হবে।

ওটস: ওটসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। ওটস গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টে পিত্ত অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের প্রতিরোধে সক্ষম ওটস।

ফ্ল্যাক্স সিড: রোজ সকালে ফ্ল্যাক্স সিড ভেজানো জল খান। ফাইবার ছাড়াও ফ্ল্যাক্স সিডের মধ্যে লিগনান রয়েছে। এটি হল কমপ্লেক্স কার্বোহাইড্রেট যা শরীরে ইস্ট্রোজেনের মতো কাজ করে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

বাদাম: আখরোট, আমন্ড, কাজু, চিনেবাদামের মতো বাদাম কোলেস্টেরলের রোগীদের জন্য উপযোগী। এরে থাকা ফাইবার, ভিটামিন ও মিনারেল কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক। রোজ বাদাম খেলে ৭ শতাংশ পর্যন্ত কোলেস্টেরল কমতে পারে।

অলিভ অয়েল: কোলেস্টেরলের মাত্রা বাড়লে রান্নায় তেলের পরিমাণ কমাতে হবে। পাশাপাশি উচ্চ ফ্যাট যুক্ত তেল ব্যবহার করা চলবে না। রান্নার জন্য আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। এটি খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে।

ডাল: কোলেস্টেরল বাড়লে ডালকে ডায়েট থেকে বাদ দেওয়ার দরকার নেই। প্রোটিনের পাশাপাশি ডাল ফাইবারের সমৃদ্ধ উৎস। কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় ডাল। মুগ, মুসুর থেকে শুরু করে রাজমা, কাবুলি চানা সবই খেতে পারেন।

মাছ: কোলেস্টেরল বাড়লে অনেকেই বুঝতে পারেন না যে মাছ-মাংস খাবেন কি না। সামুদ্রিক মাছের মধ্যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই উপাদান এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। তাই রোজের ডায়েট মাছ রাখুন।

Follow Us
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম