Eye Care Tips: ভুল করে একবার কনট্যাক্ট লেন্স পরে স্নান করতে গেলে কী হবেন জানেন?

Eye Care Tips: বিশেষজ্ঞরা বলছেন কনট্যাক্ট লেন্স পরে স্নান করা মোটে নিরাপদ নয়। স্নানের জলে বিভিন্ন ধরনের পরজীবী থাকতে পারে, যার মধ্যে একটি হলো অ্যাকান্থামিবা। এটি সিস্ট রূপে জলে টিকে থাকে।

Eye Care Tips: ভুল করে একবার কনট্যাক্ট লেন্স পরে স্নান করতে গেলে কী হবেন জানেন?

May 04, 2025 | 2:01 PM

সব সময় চশমা পরার ঝক্কি এড়াতে এবং সুন্দর দেখতে অনেকিই নিয়মিত কনট্যাক্ট লেন্স পরেন। কনট্যাক্ট লেন্স শুধু পরলেই হল না। চোখে জলের ঝাপটা দিলে, ঘুমোতে গেলে বা অনান্য আরও অনেক সম্য নিয়ম করে খুলে রাখতে হয় কনট্যাক্ট লেন্স। অনেক সময় এমন হয় আমরা কনট্যাক্ট খুলতে ভুলে যাই। আচ্ছা যদি কনট্যাক্ট লেন্স পরেই স্নান করতে চলে যান তাহলে? কী হতে পারে জানেন?

বিশেষজ্ঞরা বলছেন কনট্যাক্ট লেন্স পরে স্নান করা মোটে নিরাপদ নয়। স্নানের জলে বিভিন্ন ধরনের পরজীবী থাকতে পারে, যার মধ্যে একটি হলো অ্যাকান্থামিবা। এটি সিস্ট রূপে জলে টিকে থাকে। এই জীবাণু মারাত্মক কর্নিয়াল আলসারেশন বা অ্যাকান্থামিবা কেরাটাইটিস সৃষ্টি করতে পারে।

কর্নিয়াল আলসারেশন কী?

কর্নিয়াল আলসারেশন হলো কর্নিয়ার স্তরে একটি ঘাটতি। যা চোখে একাধিক আঘাত বা স্ক্র্যাচের কারণে হয়। কনট্যাক্ট লেন্স ব্যবহারকারীদের চোখে আঘাত লাগলে বা চোখে সংক্রমণ হলে এই ধরনের আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। চোখে ব্যথা, সাদা অংশ লাল হওয়া, অতিরিক্ত জল পড়া বা হঠাৎ দৃষ্টিশক্তি কমে যাওয়া এই রোগের অন্যতম উপসর্গ।

কনট্যাক্ট লেন্সের ভুল ব্যবহার যেমন নলকূপের জলে পরিষ্কার করা, লেন্স পরে স্নান বা সাঁতার কাটলে এই সমস্যার ঝুঁকি বেড়ে যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যাঁদের চোখে আগে থেকেই কর্নিয়াল ঘষা আছে বা যাঁরা রোগ প্রতিরোধ ক্ষমতায় দুর্বল, তাঁদের ঝুঁকি আরও বেশি।

অ্যাকান্থামিবা কেরাটাইটিস কী?

কর্নিয়াল আলসারেশনের মতো, অ্যাকান্থামিবা কেরাটাইটিস-ও একটি বিরল কিন্তু গুরুতর চোখের সংক্রমণ। এই অবস্থায় কর্নিয়ায় হলদে দাগ ও পাতলা হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যায়।

এই রোগ সনাক্ত করা কঠিন হতে পারে কারণ এর উপসর্গ অন্য চোখের সংক্রমণের মতোই। এক্ষেত্রে চোখের চিকিৎসক কর্নিয়া স্ক্র্যাপিং বা কালচারের মতো বিশেষ পরীক্ষা করে রোগ সনাক্ত করেন।

চিকিৎসকরা জানাচ্ছেন এই চিকিৎসায় সাধারণত অ্যান্টি-অ্যামিবিক ও অ্যান্টিবায়োটিক ওষুধ একসঙ্গে ব্যবহার করা হয়। চিকিৎসা দীর্ঘমেয়াদি হতে পারে এবং নিয়মিত চিকিৎসকের কাছে যেতে হতে পারে। মারাত্মক অবস্থায় অস্ত্রোপচার বা কর্নিয়া প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ মুখ ধোয়ার সময়, স্নানের সময় বা সাঁতার কাটার সময় কনট্যাক্ট লেন্স খুলে রাখতে ভুলবেন না। সবসময় উপযুক্ত সলিউশনে লেন্স পরিষ্কার করা উচিত। সঠিকভাবে সংরক্ষণ করা উচিত। সংক্রমণ বা অন্য কোনও রকম অসুবিধা হলে দেরী না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

 

Follow Us