AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cannabis: মনের সুখে গাঁজা খাচ্ছেন? বাবা হতে পারবেন না কিন্তু

Cannabis: সরকারি ভাবে নিষিদ্ধ হলেও গঞ্জিকা সেবনের সংখ্যা নেহাত কম নয়। তবে এতেই কিন্তু বাড়ছে বিপদ। গবেষণা বলছে গঞ্জিকা সেবনেই কিন্তু কমছে পুরুষদের শুক্রাণুর সংখ্যা।

Cannabis: মনের সুখে গাঁজা খাচ্ছেন? বাবা হতে পারবেন না কিন্তু
| Updated on: Aug 29, 2024 | 8:39 PM
Share

মশকরা করে অনেকে বলেন ‘বাবার প্রসাদ’। সরকারি ভাবে নিষিদ্ধ হলেও গঞ্জিকা সেবনের সংখ্যা নেহাত কম নয়। তবে এতেই কিন্তু বাড়ছে বিপদ। গবেষণা বলছে গঞ্জিকা সেবনেই কিন্তু কমছে পুরুষদের শুক্রাণুর সংখ্যা।

ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির করা একটি সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। এই নিয়ে ইঁদুরের ওপরে একটি পরীক্ষা করা হয়। গবেষকদের দাবি, অল্প সময়ের ব্যবহারেও গাঁজা হ্রাস করেছে ইঁদুরের শুক্রাণুর সংখ্যা। শুধু একটি প্রজন্মে নয়, পরবর্তী একটি প্রজন্মের ইঁদুরেও দেখা গিয়েছে একই সমস্যা। কেবল শুক্রাণুর সংখ্যা কমাই নয়, গাঁজার প্রভাবে শুক্রাণুর গতিও হ্রাস পায় বলেও মত গবেষকদের।

গবেষকদের মতে, শেষ কয়েক দশকে বিভিন্ন কারণে প্রায় ৫৯ শতাংশ হ্রাস পেয়েছে পুরুষদের শুক্রাণুর সংখ্যা। শুক্রাণুর সংখ্যা হ্রাস পাওয়াকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অলিগোস্পার্মিয়া। কারও প্রতি মিলিলিটার বীর্যে দেড় কোটির কম শুক্রাণু থাকলে সেই ব্যাক্তি অলিগোস্পার্মিয়ায় আক্রান্ত বলে ধরে নেওয়া হয়।। মানসিক চাপ, শুক্রাশয়ের সমস্যা, বিভিন্ন যৌন রোগ, ডায়াবিটিস, ক্যানসার সহ একাধিক কারণে শুক্রাণুর সংখ্যা হ্রাস পায়। শুক্রাণুর সংখ্যা হ্রাস পাওয়ায় সমস্যা তৈরি হয় সন্তানধারণে। সন্তান ধারণে ইচ্ছুক কেউ যদি এক বছর অরক্ষিত যৌন সঙ্গমের পরেও অসফল হন, তা হলে তার কারণ হতে পারে এই রোগ। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন।

Follow Us
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের
সল্টলেকের হাসপাতালে দাউদাউ করে জ্বলছে আগুন, বের করা হচ্ছে রোগীদের