রুটি বানানোর সময় চাটু ব্যবহার করেন না? বাড়ছে ক্যানসারের ঝুঁকি

Roti Side Effects: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ওভেনের বার্না‌রের মুখ থেকে বেরোনো গ্যাস ফুসফুসের উপর সবচেয়ে বেশি ক্ষতিকারক প্রভাব ফেলে। তার সঙ্গে হৃদরোগের ঝুঁকিও বাড়ে। তাছাড়া উচ্চ তাপমাত্রায় রান্না করলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয় এবং রোগের ঝুঁকি বাড়ে।

রুটি বানানোর সময় চাটু ব্যবহার করেন না? বাড়ছে ক্যানসারের ঝুঁকি

|

Mar 03, 2024 | 7:45 AM

রাতে রুটি না খেলে পরদিন সকালে পেট পরিষ্কার হয় না। আবার কারও ভাত পছন্দ নয়, তাই দু’বেলায় রুটি। টিফিনেও পেট ভরানো খাবারের খোঁজে, প্রায় দিন রুটি বানিয়ে ফেলেন। সকালের টিফিন হোক বা ডিনার, রুটির মতো স্বাস্থ্যকর খুব কম রয়েছে। ফাইবারের ভরপুর খাবার। তাছাড়া আটা মাখা থাকলে চাটুতে বেলে আর গ্যাসের উপর ধরলেই রুটি ফুলে যায়। গরম গরম রুটি আর সবজি তরকারিতেই পেট ভরিয়ে ফেলেন। কিন্তু এতে যে নিজের ক্ষতি ডেকে আনছেন, সেটা জানেন কি? এই বলা হল, পুষ্টি রয়েছে আটার রুটিতে আবার বলা হচ্ছে ক্ষতিকর। বুঝতে পারছেন না তো? আটার রুটি খাওয়ার মধ্যে কোনও ক্ষতি নেই। ক্ষতি রয়েছে রুটি বানানোর পদ্ধতিতে। উচ্চ তাপমাত্রায়, আগুনের উপর সরাসরি রুটি ধরে সেঁকে নেওয়া পদ্ধতি মোটেই ভাল নয়।

২০১৫ সালে তথ্য প্রযুক্তি ও পরিবশ বিজ্ঞানের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, রান্নার গ্যাস থেকে দূষণ বাড়ে। গ্যাসের আগুনের শিখায় কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ডিঅক্সাইড থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতেও, এই শিখা ক্ষতিকর। এতে শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা বাড়তে থাকে। পাশাপাশি হার্টের অসুখ ও ক্যানসারের আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। ঠিক এই কারণে রুটি সরাসরি আগুনে সেঁকে না খাওয়াই উচিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ওভেনের বার্না‌রের মুখ থেকে বেরোনো গ্যাস ফুসফুসের উপর সবচেয়ে বেশি ক্ষতিকারক প্রভাব ফেলে। তার সঙ্গে হৃদরোগের ঝুঁকিও বাড়ে। তাছাড়া উচ্চ তাপমাত্রায় রান্না করলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হয় এবং রোগের ঝুঁকি বাড়ে। আর যখন আপনি ওভেনের উপর সরাসরি রুটিটা ধরেন, এতে ওই বিষাক্ত গ্যাস প্রবেশ করে। এতে কার্সিনোজেনিক উপাদান থাকে, যা দেহে কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

গ্যাসের আগুনের উপর সরাসরি সেঁকা যাবে না রুটি। তাহলে কোন টোটকা মেনে রুটি বানাবেন? মা-ঠাকুমাদের টোটকা ব্যবহার করুন। চাটুতে রুটি বানান। চাটু ও তাওয়ার উপর রুটি সেঁকে নিন। চাটু ব্যবহার করলে রুটি সরাসরি শিখার সংস্পর্শে আসবে না। রুটিতে ক্ষতিকারক যৌগ তৈরি হওয়ার সম্ভাবনাও কমবে। তার সঙ্গে ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি কমবে। চাটু ব্যবহার করলে উচ্চ আঁচে রুটি বানানোরও প্রয়োজন পড়বে না। পাশাপাশি এভাবে রুটি বানালে খাবারে ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেটের পরিমাণ বজায় থাকবে।

Follow Us