
দাঁত নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই। দাঁতের ছোপ পড়ার সমস্যা যার মধ্যে অন্যতম। অনেকেরই দাঁতে হলুদ ছোপ দেখা যায়। কাল দাগও হয় অনেকের। তা নিয়ে অস্বস্তিতে থাকেন অনেকেই। দাঁতের পরিচর্যা নিয়মিত না করার কারণেই এই সব সমস্যার উদ্ভব হয়। সমস্যা শুরু হলে অনেকেই তখন ছোটেন দন্ত চিকিৎসকের চেম্বারে। সেখানে গিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতে হয়। কিন্তু আপনি কী জানেন, ঘরোয়া কিছু পদ্ধতি মেনেই আপনি পেতে পাকরেন মুক্তোর মতো ঝকঝকে দাঁত। তার জন্য ডেন্টিস্টের চেম্বারে গিয়ে বসে থাকতে যেমন হবে না। তেমনই খরচ করতে হবে না গাদাগাদা টাকা। নামমাত্র খরচে ঘরে ব্যবহৃত জিনিস দিয়েই ফিরবে আপনার দাঁতের জেল্লা। ঝকঝকে দাঁতের অভাবে লোকসমাজে মুখ ফুটে হাসতে লজ্জা পান? দাঁত সুন্দর রাখা ও ঔজ্জ্বল্য ফিরিয়ে আনার বিষয়ে জেনে নিন কয়েকটি টিপস-