Viral Fever: হঠাৎ জ্বরে কাহিল শরীর? এই উপায়ে মিলবে স্বস্তি
হুট করে জ্বরে পড়লেও একটু সাবধানে থাকলে তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় জ্বরের হাত থেকে। তাই জ্বর হলে মেনে চলুন এই কটি নিয়ম।

সারাদিন ধরে অঝোর ধারায় চলছে বৃষ্টি। রোদ-বৃষ্টির লুকোচুরি খেলায় রাস্তায় বেড়িয়ে ভিজে যাওয়া খুব একটা অস্বাভাবিক নয়। তবে তাঁর সঙ্গে বাড়ে ইনফ্লুয়েঞ্জা জ্বরের প্রকোপ। সঙ্গে রয়েছে সর্দি-কাশি।
তবে হুট করে জ্বরে পড়লেও একটু সাবধানে থাকলে তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায় জ্বরের হাত থেকে। তাই জ্বর হলে মেনে চলুন এই কটি নিয়ম।
জ্বরের সময় আমাদের শরীরের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই বাড়ে। তাই কারণে প্রচুর জল শরীর থেকে বেরিয়ে যায়। ফলে ডিহাইড্রেশন হতে পারে। তাই জ্বর হলে বারবার জল খান। সাদা জল ভাল না রাখলে ওআরএস, ডাবের জল, শরবতের মতো পানীয় খেতে পারেন।
জ্বর হলে বেশি লম্ফজম্ফ না করাই ভাল। সম্পূর্ণ বিশ্রাম নিন। তাহলে দ্রুত সেরে উঠবেন। না হলে শরীরের তাপমাত্রা কমলেও দুর্বলতা রয়ে যাবে।
জ্বর এলে নিজে নিজে অ্যান্টিবায়োটিক খেয়ে নেবেন না। প্যারাসিটামল খেতে পারেন। খুব জ্বর হলে দিনে ৩ থেকে ৪ বার পর্যন্ত প্যারাসিটামল খেতে পারেন। তবে প্যারাসিটামল খেলে ৩ দিন বা ৫ দিনের কোর্স শেষ করুন।
জ্বর এলে কার্বোহাইড্রেট, প্রোটিন, খনিজ, অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ সুষম খাবার খান। ডায়েটে রাখুন নানা মরসুমি ফল, শাক-সবজি।
জ্বর এলে স্নান করেন না। এটা খব ভুল কাজ। বিশেষ করে জ্বর বাড়লে আরও স্নান করা উচিত। তাপমাত্রা খুব বেড়ে গেলে মাথা ধুইয়ে দিতেও বলে।
তবে সাবধান! সাধারণ জ্বরের ক্ষেত্রে এই সব নিয়ম মানলে কাজ হবে। কিন্তু তা যদি অন্য কোনও কারণে হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
যদি দেখেন একাধিক প্যারাসিটামল খেয়েও জ্বর কমছে না,জ্বর বাড়ছে,সারা শরীরে ব়্যাশ বা শ্বাসকষ্ট হচ্ছে তা হলে দেরী না করে আগে চিকিৎসকের পরামর্শ নিন।
