
নয়াদিল্লি: জলের অপর নাম জীবন। কিন্তু সব জলই পানের যোগ্য নয়। আর জল থেকেই হয় প্রচুর রোগ। তাই পরিশোধিত জল পান করা একান্ত আবশ্যক। কিন্তু অনেকেই পরিশুদ্ধ জলের বিষয়ে সচেতন নন। পরিশোধিত জলপানের প্রয়োজনীয়তার বিষয়টি জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে উদ্যোগী হয়েছে টিভি৯ নেটওয়ার্ক এবং দেশের প্রথম সারির ওয়টার পিউরিফায়ার সংস্থা লিভপিওর। বিশ্ব জল দিবস উপলক্ষে টিভি৯ এবং লিভপিওর নিয়েছে নতুন উদ্যোগ। পরিশোধিত জলপান নিয়ে সতেচনতা বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে সেই উদ্যোগের মাধ্যমে।
২০৪৭ সালের মধ্যে উন্নত রাষ্ট্র হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। উন্নত দেশ মানেই তো শুধুই আর্থিক উন্নয়ন নয়। দেশবাসী জীবন এবং স্বাস্থ্যের সামগ্রিক মান উন্নত না হলে কোনও দেশের পক্ষে উন্নতির শিখরে পৌঁছনো সম্ভব নয়। দেশবাসীকে সুস্বাস্থ্যে অধিকারী করতে শুদ্ধ জলের গুরুত্ব অনেকখানি। এই লক্ষ্যেই টিভি৯ নেটওয়ার্ক এবং লিভপিওর, বিশ্ব জল দিবসে পরিশুদ্ধ পানীয় জল সম্পর্কে প্রচারে নেমেছে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘স্বচ্ছমেব জয়তে’। এই উদ্যোগের মাধ্যমে পরিশোধিত পানীয় জল ব্যবহারের বার্তা যেমন দেওয়া হবে, সেই সঙ্গে জলবাহিত বিভিন্ন রোগ, এবং দেহ হাইড্রেট রাখার গুরুত্ব-সহ একাধিক বিষয়ে আলোকপাত করা হবে।
এ বিষয় নিয়ে লিভপিওরের ম্যানেজিং ডিরেক্টর রাকেশ কৌল বলেছেন, “পরিশুদ্ধ জল সকলের কাছে পৌঁছে দেওয়া এবং সকলে যাতে তা ব্যবহার করেন- এই লক্ষ্য নিয়ে সচেতনতা প্রচার করা হচ্ছে। জলের গুরুত্ব জানে বলেই লিভপিওর দেশবাসীকে পরিশোধিত জল পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। সাধারণ মানুষের কাছে পরিশোধিত জল আরও সহজলভ্য করে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ। যাতে জীবনযাপনের মান স্বাস্থ্যকর হয়ে ওঠে।” পরিশোধিত জলের জন্য লিভপিওরের উদ্যোগের কথাও জানিয়েছেন রাকেশ কৌল। তিনি বলেছেন, “লিভপিওর অ্যালুরা পিউরিফায়ার লঞ্চ হয়েছে। সাধারণ মানুষের ঘরে জল পরিশোধনে তা উল্লেখযোগ্য ভূমিকা নেবে। সাধারণ মানুষের জন্য আমরা ৩০ মাস বিনামূল্যে রক্ষণাবেক্ষণ করে দেব। যা নিয়ে ক্রেতাদের কোনও চিন্তাই করতে হবে না।” লিভপিওয়ের উন্নতমানের জল পরিশোধন পদ্ধতির কথাও শোনা গিয়েছে রাকেশের কথায়। দেশের মানুষকে পরিশোধিত পানীয় জল নিয়ে সচেতন করার এই উদ্যোগে সামিল হওয়ার জন্য টিভি৯ নেটওয়ার্কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।