AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Healthy Diet: কোন কোন খাবার স্বাস্থ্যকর খাবারের পর্যায়ে পড়ে?

খাদ্য সুরক্ষাকে অগ্রাধিকারের দিতে হবে এবং কোন খাবার খেলে কেমন ঝুঁকি আসতে পারে সেই ব্যাপারে সম্যক ধারণা গড়ে তুলতে হবে। 

Healthy Diet: কোন কোন খাবার স্বাস্থ্যকর খাবারের পর্যায়ে পড়ে?
| Edited By: | Updated on: Aug 29, 2021 | 9:01 AM
Share

বিশেষজ্ঞরা সব সময়ই একটি স্বাস্থ্যকর এবং সুষম খাদ্য খাওয়ার উপর জোর দেন। কিন্তু এর সঠিক মানে ঠিক কী? খাদ্য ব্যবস্থাকে শক্তিশালী করা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রচার এবং পুষ্টি উন্নয়নে বিশেষ করে শিশু ও তরুণদের ক্ষেত্রে জেনে নেওয়া যাক সঠিক পদ্ধতির কথা। ২০২১-এর মার্চে জাতি সংঘের তরফ থেকে একটি পেপার প্রকাশিত হয় যেখানে ‘Healthy diet: A definition for the United Nations Food Systems Summit‘ নামের একটি অধ্যায় ছিল।

গবেষণাপত্র অনুসারে, স্বাস্থ্যকর খাদ্য সুস্বাস্থ্য-প্রচার এবং রোগ প্রতিরোধ করতে পারে। এই পেপারের মতে, “এটি পুষ্টিকর খাবারকে অতিরিক্ত পুষ্টি এবং সুস্বাস্থ্য প্রচারকারী পদার্থের পর্যাপ্ত যোগান দেয়। একই সঙ্গে এই খাদ্য শরীরের ক্ষতিকারী পদার্থের ব্যবহার এড়িয়ে যেতে বিশেষ সাহায্য করে।”

এমনটা শুনতে খুব সহজ মনে হলেও স্বতন্ত্র খাদ্যকে কমবেশি পুষ্টিকর হিসাবে শ্রেণীবদ্ধ করার জন্য কোন সরল, সর্বজনস্বীকৃত পন্থা নেই। একইভাবে, আলাদা আলাদা খাবারের ক্ষেত্রে পুষ্টিকর হিসাবে শ্রেণিবিন্যাসের জন্য কিছু নির্দিষ্টতা প্রয়োজন। একই খাবার, উদাহরণস্বরূপ, পুরো চর্বিযুক্ত দুধ একটি নির্দিষ্ট শ্রেণীর জন্য (যেমন, ৩ বছরের কম বয়সী বাচ্চাদের) খুব প্রয়োজনীয়। এমনকি সেই নির্দিষ্ট শ্রেণীকে অন্যান্য পুষ্টি সরবরাহ করতে পারে এই চর্বিযুক্ত দুশ। কিন্তু অনেক বেশি ক্যালোরি থাকার কারণে এই চর্বিযুক্ত দুধ অন্য শ্রেণীর জন্য (স্থূলকায় চেহারা যাঁদের) কম স্বাস্থ্যকর হতে পারে।

সুতরাং, পুষ্টিকর খাদ্যের মধ্যে কী থাকা জরুরি?

পুষ্টিকর খাদ্য একটি খাদ্য উপাদান যার মধ্যে প্রোটিন, ভিটামিন, খনিজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং ফাইবারের মতো সব ধরনের উপকারী পুষ্টি উপস্থিত থাকে। এই ধরনের খাবার ক্ষতিকারক উপাদান যেমন সোডিয়াম, স্যাচুরেটেড ফ্যাট এবং শর্করার পরিমাণ কমিয়ে দেয়।

পুষ্টির প্রোফাইলিং বা তাদের পুষ্টির ঘনত্বের উপর ভিত্তি করে খাবারের রেটিংকেই (অর্থাৎ প্রতি ১০০ গ্রাম বা প্রতি ১০০ কিলোক্যালরি) সাম্প্রতিককালে স্বতন্ত্র খাবারগুলিকে পুষ্টিকর খাদ্য হিসেবে চিহ্নিত করার সহজ পন্থা হিসেবে মেনে নেওয়া হয়েছে।

লেখক লিনেট এম নিউফেল্ড, শেরিল হেনড্রিক্স এবং মার্টা হুগাস আরও একটি বিষয় তুলে ধরেছেন। তাঁদের মতে একদম আদর্শ পুষ্টিকর খাবার তৈরির ক্ষেত্রে এখনও কিছু কিছু খামতি রয়ে গিয়েছে।

যদিও লিঙ্গ, বয়স এবং জীবনধারা অনুযায়ী পুষ্টির প্রয়োজনীয়তা বিভিন্ন রকমের হয়। বয়স বা লিঙ্গভেদে এখনও পর্যন্ত প্রয়োজনীয় পুষ্টির মান নির্ধারণ করা যায় না।

গবেষণাপত্র অনুসারে, খামার থেকে শুরু করে খাবারের টেবিল পর্যন্ত আমাদের খুব বেশি মনোযোগ দিতে হবে খাবারের ক্ষেত্রে। খাদ্য সুরক্ষার জন্য আমাদের অনেক বেশি কর্মঠ হতে হবে। খাদ্য সুরক্ষাকে অগ্রাধিকারের দিতে হবে এবং কোন খাবার খেলে কেমন ঝুঁকি আসতে পারে সেই ব্যাপারে সম্যক ধারণা গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: বর্ষাকালে এই পদ্ধতিগুলি মেনে চললে করোনার পাশাপাশি অন্যান্য সংক্রমণ থেকেও সুরক্ষিত থাকবেন

Follow Us