Milk Purity Test: দুধে কতটা জল মেশানো রয়েছে? বাড়িতেই পরীক্ষা করে জেনে নিন

অনেক সময়ই দুধে ভেজাল মেশানোর অভিযোগ ওঠে। দুধে জল তো হামেশাই মেশানো হয়, তার পাশাপাশি স্টার্চের মতো জিনিসও মেশানো অসাধু কারবারিরা। তাই বাজার থেকে যে দুধ কিনেছেন, তা কতটা খাঁটি তা জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ।

Milk Purity Test: দুধে কতটা জল মেশানো রয়েছে? বাড়িতেই পরীক্ষা করে জেনে নিন
প্রতীকী ছবি

May 23, 2024 | 3:28 PM

দুধ এমন এক পানীয়, যা শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই খেয়ে থাকেন। প্রত্যেকের বাড়িতেই রোজই আসে দুধ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্যেই পড়ে তা। কিন্তু বাজারে সব দুধ যে একেবারে শুদ্ধ বা খাঁটি তা বলা যায়। অনেক সময়ই দুধে ভেজাল মেশানোর অভিযোগ ওঠে। দুধে জল তো হামেশাই মেশানো হয়, তার পাশাপাশি স্টার্চের মতো জিনিসও মেশানো অসাধু কারবারিরা। তাই বাজার থেকে যে দুধ কিনেছেন, তা কতটা খাঁটি তা জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। দেশের খাদ্য নিয়ামক সংস্থা ফুড সেফটি অ্যান্ট স্ট্যান্ডার্ডস অথোরিটি অব ইন্ডিয়া (FSSAI) বেশ কিছু উপায়ও প্রকাশ করেছে। যার মাধ্যমে আপনি বাড়িতেই দেখে নিতে পারবেন কিনে আনা দুধ কতটা শুদ্ধ।

Water Adulteration Test:

দুধের শুদ্ধতা পরিমাপের জন্য অন্যতম উপায় হল ওয়াটার অ্যাডালটেরেশন পরীক্ষা। এই পরীক্ষার জন্য একটি ঝকঝকে পাত্রে এক ফোঁটা দুধ ফেলে দিন। সেই দুধ যদি পুরোপুরি শুদ্ধ হয়, তাহলে পাত্রের গা বেয়ে ধীরে ধীরে এগিয়ে যাবে এবং দুধের দাগ পাত্রে পড়বে। কিন্তু দুধে যদি জল মেশানো থাকে, তাহলে তা দ্রুত গড়িয়ে যাবে এবং পাত্রের গায়ে দুধের দাগ পড়বে না। কারণ বিশুদ্ধ দুধের সান্দ্রতা বা Viscosity এবং পৃষ্ঠটান জল মেশানো দুধের থেকে অনেক বেশি। সে জন্যই এই পার্থক্য লক্ষ্য করা যায়।

Starch Adulteration Test:

এটিও দুধে শর্করা মেশানো রয়েছে কি না, তা বোঝার একটি নির্ভরযোগ্য পদ্ধতি। এই পদ্ধতিতে ঘরে পরীক্ষা করার জন্য প্রথমে কয়েক (৪-৫) মিলিলিটার দুধ ফুটিয়ে নিন। তার পর তা ঠান্ডা হতে দিন। এর পর ২-৩ ফোঁটা আয়োডিন দ্রবণ দুধের উপর ফেলে দিন।

দুধ যদি বিশুদ্ধ হয় তাহলে দুধের কোনও রং পরিবর্তিত হবে না। বা হলেও হাল্কা হলদেটে হতে পারে। কিন্তু দুধে যদি স্টার্চ মেশানো থাকে, তাহলে দুধের রং বদলে নীল হয়ে যাবে। এ ভাবে সহজেই আপনি বুঝতে পারবেন বাজার থেকে যে দুধ আপনি কিনে এসেছে্ন, তা আদেও শুদ্ধ বা ভেজাল মেশানো।

Follow Us