AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Guru Gochar 2024: বৃহস্পতির প্রভাবে শক্তিশালী হচ্ছে ৪ রাশির ভাগ্য! ২০২৪ সালে ধনী হবেন কারা?

Zodiac Signs: জ্য়োতিষশাস্ত্র মতে, যে রাশির জাতক-জাতিকাদের উপর বৃহস্পতির আশীর্বাদ থাকে, তার ভাগ্য সম্পূর্ণভাবে উজ্জ্বল হয়ে ওঠে। ঈশ্বর আরাধনায় বিশ্বা বৃদ্ধি হয় যেমন, তেমনি প্রতিটি কাজে সাফল্যও বৃদ্ধি পায়। এমনকি পড়াশোনার প্রতিও উত্‍সাহ বৃদ্ধি পায়। জীবনে পজিটিভিও বৃদ্ধি পায় হু হু করে। গুরুগ্রহের শুভ প্রভাবে রাশির ভাগ্যে শুভ প্রভাব পড়তে থাকে। সংসারে অর্থের প্রবাহ ও সুখের বন্যা বৃদ্ধি পায়।

Guru Gochar 2024: বৃহস্পতির প্রভাবে শক্তিশালী হচ্ছে ৪ রাশির ভাগ্য! ২০২৪ সালে ধনী হবেন কারা?
| Edited By: | Updated on: Jan 30, 2024 | 11:22 AM
Share

বৃহস্পতির প্রভাব যার ভাগ্য সবচেয়ে বেশি, সেই রাশির অর্থভাগ্যও তত শক্তিশালী হয়ে থাকে। ২০২৪ সালে বৃহস্পতিবার নিজের রাশি পরিবর্তন করতে চলেছে। সনাতন জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ-নক্ষত্র নিজের সময়ের ব্যবধানে রাশি বদল করে থাকেন। তার জেরে আছড়ে পড়ে থাকে প্রতিটি রাশির জীবনের উপর। জ্য়োতিষশাস্ত্র মতে, যে রাশির জাতক-জাতিকাদের উপর বৃহস্পতির আশীর্বাদ থাকে, তার ভাগ্য সম্পূর্ণভাবে উজ্জ্বল হয়ে ওঠে। ঈশ্বর আরাধনায় বিশ্বা বৃদ্ধি হয় যেমন, তেমনি প্রতিটি কাজে সাফল্যও বৃদ্ধি পায়। এমনকি পড়াশোনার প্রতিও উত্‍সাহ বৃদ্ধি পায়। জীবনে পজিটিভিও বৃদ্ধি পায় হু হু করে। গুরুগ্রহের শুভ প্রভাবে রাশির ভাগ্যে শুভ প্রভাব পড়তে থাকে। সংসারে অর্থের প্রবাহ ও সুখের বন্যা বৃদ্ধি পায়। জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহদের গুরু দেবগুরু বৃহস্পতি চলতি বছরের পয়লা মে এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে চলেছেন। বৃহস্পতি গ্রহের অশুভ প্রভাব মানুষের জীবনে খুব কমই দেখা যায়।

জ্যোতিষশাস্ত্র মতে, চলতি বছর, পয়লা মে, দুপুর ২টো ২৯ মিনিট, বৃহস্পতি মেষ রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। এর প্রভাব ১২ রাশির জাতক-জাতিকাদের জীবনে দেখা যেতে পারে। তার মধ্যে তিন রাশির ভাগ্য সবচেয়ে বেশি চকচকে থাকবে, একেবারে হিরের মতো।

কর্কট রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে, পয়লা মে বৃহস্পতির গমন কর্কট রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে। এই সময়ে এই রাশির জাতক জাতিকারা প্রতিটি কাজে সাফল্য পেতে পারেন। যে কাজেই হাত দিন না কেন , তা সাফল্যের সঙ্গে শেষ হবেই হবে। আর্থিক সীমাবদ্ধতা ও সমস্যার অবসান হবে এই সময়েই। ভাগ্য শক্তিশালী হবে তরতরিয়ে। সেই সঙ্গে ব্যক্তির আয়ের নতুন উৎস বাড়বে।  জীবনে বড় ও আনন্দদায়ক পরিবর্তন আনবে।

কন্যা রাশি

বৃহস্পতির রাশি বদলের সঙ্গে সঙ্গে কন্যা রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হবে। একই সময়ে এই রাশির জাতক-জাতিকারা চাকরি থেকে শুরু করে ব্যবসা সব কিছুতেই সাফল্য পেতে পারেন। শুধু তাই নয়, অর্থ লাভের সম্ভাবনা রয়েছে অনেক। পৈতৃক সম্পত্তি থেকে অনেক লাভ হবে। এই সময়ের মধ্যে, এমনকি সামান্য পরিশ্রমও বৃহত্তর ফল দেবে। স্ত্রীর সঙ্গে বিবাদের অবসান ঘটতে পারে এই সময়। সম্পর্কের উন্নতি হবে। ভগবান সকল ইচ্ছা পূরণ করবেন।

ধনু রাশি

এই রাশির জাতকদের জন্যও এই সময় বেশ শুভ ও ফলদায়ক হতে চলেছে। এই সময়ে এই রাশির জাতক-জাতিকারা অনেক উন্নতি করতে পারবেন। চাকরিতে অফিসারদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। ব্যবসার সঙ্গে সঙ্গে জড়িত ব্যক্তিরা বড় ও লাভবান চুক্তি পেতে পারেন। একই সঙ্গে,  নতুন কিছু করার কথা ভাবলে তাতে সাফল্য পাবেন। অর্থ প্রবাহের পথ খোলা থাকবে গোটা সময়। পাশাপাশি আয়ও বাড়বে অনেকটাই। আপনি শীঘ্রই কিছু সম্পত্তি বা গাড়ি ইত্যাদি কিনতে পারেন। পুরনো কিছু ইচ্ছা পূরণ হবে। বিদেশযাত্রায় সফল হতে পারেন এই সময়।

Follow Us