India Invites Pakistan: ‘সিঁদুরের’ স্মৃতি মাথায় রেখেই ভারতে আমন্ত্রণ পেল পাকিস্তান

India-Pakistan Relation: পাকিস্তানের ন্যাশনাল হেরিটেজ ও সংস্কৃতি মন্ত্রী ঔরঙ্গজেব খান খিজিকে আমন্ত্রণ জানানো হয়েছে।  এসসিও সামিটে পাকিস্তানের আমন্ত্রণ পাওয়া নিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সমস্ত এসসিও সদস্যদেরই আলোচনা ও বহুপাক্ষিক উদ্যোগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

India Invites Pakistan: সিঁদুরের স্মৃতি মাথায় রেখেই ভারতে আমন্ত্রণ পেল পাকিস্তান
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Oct 28, 2026 | 5:01 PM

নয়া দিল্লি: ভারতে (India) আমন্ত্রণ পেল পাকিস্তান (Pakistan)। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (Sanghai Cooperation Organization) বা এসসিও সামিটে(SCO Summit)  পাকিস্তান সহ ১০টি সদস্য দেশকে আমন্ত্রণ জানাল ভারত। আগামী ২০ থেকে ২২ নভেম্বর দিল্লিতে এসসিও সামিটের সিভিলাইজেশনাল ডায়লগ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানেই আমন্ত্রণ পেয়েছে পাকিস্তান।

জানা গিয়েছে, পাকিস্তানের ন্যাশনাল হেরিটেজ ও সংস্কৃতি মন্ত্রী ঔরঙ্গজেব খান খিজিকে আমন্ত্রণ জানানো হয়েছে।  এসসিও সামিটে পাকিস্তানের আমন্ত্রণ পাওয়া নিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সমস্ত এসসিও সদস্যদেরই আলোচনা ও বহুপাক্ষিক উদ্যোগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন, তার সঙ্গে এর কোনও যোগ নেই। এই আমন্ত্রণকে বৃহত্তর দৃষ্টিভঙ্গিতেই দেখতে বলা হয়েছে।

প্রসঙ্গত, অপারেশন সিঁদুরের ১৮ মাস পর ভারতে আমন্ত্রণ পেল পাকিস্তান। ২০২৫ সালের এপ্রিল মাসে পহেলগাঁওয়ের বৈসরণে পাকিস্তানি জঙ্গিদের হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরাপরাধ পর্যটক। ওই ঘটনার বদলা নিতেই অপারেশন সিঁদুর অভিযান ছিল ভারতের, যেখানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসে বায়ুসেনা।

পাকিস্তান শেষবার ২০২৩ সালের মে মাসে গোয়ায় এসসিও ফরেন মিনিস্টারস মিটিংয়ে যোগ দিয়েছিল।

গত বছর চিনের তিয়ানজিনে এসসিও লিডারস সামিটে বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন তিনি। গত ২০ অক্টোবর পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ইশাক দরের উপস্থিতিতেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন যে সন্ত্রাসবাদ নিয়ে কোনও ডবল স্ট্যান্ডার্ড বরদাস্ত করা হবে না।

এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে পাকিস্তানে এসসিও কাউন্সিলের হেড অব গভর্মেন্ট মিটিংয়ে যোগ দিতে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নয় বছরে তিনিই প্রথম বিদেশমন্ত্রী যিনি পাকিস্তান সফরে গিয়েছিলেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us