AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ancient Idol in Bay of Bengal: বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জালে উঠে এল ‘গুপ্তধন’, কী পেলেন?

500-year-old idol found in Bay of Bengal: তদন্তকারীদের প্রাথমিক ধারণা, মূর্তিটি শ্রীলঙ্কায় পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় হয়ত কোনওভাবে তা সমুদ্রের জলে পড়ে যায়। কিংবা কোস্ট গার্ড ও পুলিশের হাত থেকে বাঁচতে পাচারকারীরাই মূর্তিটি সমুদ্রে ফেলে পালিয়েছিল। সমগ্র ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশি তল্লাশি জারি রয়েছে।

Ancient Idol in Bay of Bengal: বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জালে উঠে এল 'গুপ্তধন', কী পেলেন?
ফাইল ফোটোImage Credit: PTI
| Edited By: | Updated on: Jul 15, 2026 | 1:41 PM
Share

মহাবলীপুরম: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন। জাল ফেললেন। জালে মাছ উঠে এল না। কিন্তু, যা উঠে এল, তা দেখে রীতিমতো চমকে উঠলেন তাঁরা। এ যেন ‘গুপ্তধন’। মৎস্যজীবীদের জালে উঠে এল ৫০০ বছরের প্রাচীন মূর্তি। ঘটনাটি তামিলনাড়ুর মহাবলীপুরম উপকূলের কাছে। মনে করা হচ্ছে, পাচারের সময় কোনও বাধা পেয়ে সম্ভবত পাচারকারীরা মূর্তিটি বঙ্গোপসাগরে ফেলে দিয়ে গিয়েছেন।

বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন পণ্ডীচেরি কারাইকাল ফিশিং হারবার থেকে ১৬ জন মৎস্যজীবীর একটি দল। গভীর সমুদ্রে মাছ ধরতে মাছ ধরছিলেন মৎস্যজীবীরা। মধ্যরাতে মহাবলীপুরম উপকূলের কাছে মাছ ধরার সময় আচমকাই তাঁদের জালে ভারী কিছু একটা আটকে পড়ার অনুভূতি হয়। জল থেকে জাল উপরে তুলতেই চোখ কপালে ওঠে মৎস্যজীবীদের। তাঁরা দেখেন, জালের সুতোয় পেঁচিয়ে রয়েছে একটি বিশাল প্রাচীন মূর্তি।

মৎস্যজীবীরা কারাইকাল বন্দরে ফিরে আসেন। এবং মূর্তিটি সুরক্ষিত হেফাজতের জন্য কারাইকালের ডেপুটি কালেক্টর হাতে তুলে দেন। প্রাথমিক তদন্তের পর বিশেষজ্ঞদের অনুমান, উদ্ধার হওয়া মূর্তিটি ৫০০ বছরেরও বেশি পুরোনো এবং এর উৎস তামিলনাড়ু হতে পারে। সমুদ্রের তলদেশে এই প্রাচীন মূর্তি কীভাবে এল, তা নিয়ে জোর কদমে তদন্ত শুরু করেছে পুলিশ।

Devi Idol Recovered From Bay Of Bengal

উদ্ধার হওয়া মূর্তি

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, মূর্তিটি শ্রীলঙ্কায় পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় হয়ত কোনওভাবে তা সমুদ্রের জলে পড়ে যায়। কিংবা কোস্ট গার্ড ও পুলিশের হাত থেকে বাঁচতে পাচারকারীরাই মূর্তিটি সমুদ্রে ফেলে পালিয়েছিল। সমগ্র ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশি তল্লাশি জারি রয়েছে।

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জালে এভাবে ৫০০ বছরের প্রাচীন মূর্তি উঠে আসায় হতবাক মৎস্যজীবীরা। তাঁরা বলছেন, দীর্ঘদিন ধরেই সমুদ্রে মাছ ধরেন। কিন্তু, এমন ঘটনা কখনই ঘটেনি। তাঁরা প্রথমে মূর্তিটি দেখে হতবাক হয়ে যান। তারপর তা প্রশাসনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন