Delhi Metro Station Shut: আজও বন্ধ ৬টি মেট্রো স্টেশন! সুপ্রিম কোর্টের নির্দেশও মানছে না পুলিশ?

Delhi Traffic Curb: জানা গিয়েছে, আজ কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট সুপ্রিম কোর্ট পর্যন্ত পদযাত্রার ডাক দিয়েছে। সেই পদযাত্রায় দল-রাজনীতি নির্বিশেষে সকলকে যোগ দিতে বলা হয়েছে। এদিকে, ইন্ডিয়া জোটের মিছিলের কথা মাথায় রেখে দিল্লিতে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে পুলিশ।

Delhi Metro Station Shut: আজও বন্ধ ৬টি মেট্রো স্টেশন! সুপ্রিম কোর্টের নির্দেশও মানছে না পুলিশ?
আজও বন্ধ মেট্রো স্টেশন।Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 12, 2026 | 10:55 AM

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না দিল্লি পুলিশ? গতকাল, রবিবার শীর্ষ আদালতের তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল যে শান্তিপূর্ণ আন্দোলনে আটক করা যাবে না। একইসঙ্গে সাধারণ মানুষের কথা মাথায় রেখে বলা হয়েছিল যে মেট্রোর সংখ্যা সীমিত করা হলেও, যেন মেট্রো বন্ধ না করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও সোমবার সকাল থেকে বন্ধ সেন্ট্রাল দিল্লির ৬টি মেট্রো স্টেশন।

জানা গিয়েছে, আজ কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট সুপ্রিম কোর্ট পর্যন্ত পদযাত্রার ডাক দিয়েছে। সেই পদযাত্রায় দল-রাজনীতি নির্বিশেষে সকলকে যোগ দিতে বলা হয়েছে। এদিকে, ইন্ডিয়া জোটের মিছিলের কথা মাথায় রেখে দিল্লিতে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে পুলিশ। আজ সকাল ৬টা থেকে দিল্লির ৩০টি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করেছে পুলিশ।

সুপ্রিম কোর্ট অভিযানের ডাক দিয়ে বারাখাম্বা রোডে জমায়েতের ডাক দিয়েছিল কংগ্রেস। এরপরই মান্ডি হাউজ, বারাখাম্বা রোড, জনপথ, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, পাটেল চক এবং রাজীব চক মেট্রো স্টেশন বিকেল চারটে পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।

তবে গতকাল শীর্ষ আদালতের নির্দেশ আসার পরেই সুপ্রিম কোর্টের সামনে এবং সংলগ্ন এলাকায়  ব্যারিকেড সরিয়ে নিয়েছে পুলিশ। সরানো হয়েছে বিএনএসএস ১৬৩ জারি হওয়ার নোটিসও।

পুলিশের দাবি, গতকাল রবিবার এই চত্বর থেকে ৪০০ জনকে আটক করা হয়েছে। শনিবারের ঘটনার প্রেক্ষিতে দায়ের হয়েছে ২০টি এফআইআর (FIR)।

Loading...
Unable to load recommendations.
Follow Us