AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৮ বছরের নাবালিকাকে গণধর্ষণ করে খুন ৩ কিশোরের! এখনও মেলেনি দেহ

Physical Assault: তিন কিশোরকে জেরা করলে, তারা অপরাধ স্বীকার করে নেয়। অভিযুক্তরা জানিয়েছে, তাঁরা ওই নাবালিকাকে পার্কে খেলতে দেখেছিল। সেখানে গিয়ে তারা বন্ধুত্ব করে, এরপর একটি  নির্জন খালের ধারে ওই কিশোরীকে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

৮ বছরের নাবালিকাকে গণধর্ষণ করে খুন ৩ কিশোরের! এখনও মেলেনি দেহ
স্নিফার ডগ দিয়ে চলছে তল্লাশি।Image Credit: Twitter
| Updated on: Jul 11, 2024 | 1:51 PM
Share

অমরাবতী: নৃশংস, মর্মান্তিক বললেও হয়তো কম বলা হয়। ৮ বছরের এক নাবালিকাকে গণধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল। ধর্ষণের অভিযোগ ১২-১৩ বছরের কিশোরদের বিরুদ্ধে। এখনও পর্যন্ত নাবালিকার দেহ উদ্ধার করা যায়নি। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের নন্দেয়াল জেলায়। জানা গিয়েছে, গত রবিবার থেকে নিখোঁজ ছিল তৃতীয় শ্রেণির পডুয়া। ওই নাবালিকার বাবা নিখোঁজ ডায়েরি দায়ের করেন। তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। আশেপাশে জিজ্ঞাসাবাদ করেও খোঁজ মেলেনি নাবালিকার। এরপর স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালালে, তিন কিশোরের কাছে নিয়ে যায় কুুকুর।

তিন কিশোরকে জেরা করলে, তারা অপরাধ স্বীকার করে নেয়। অভিযুক্তরা জানিয়েছে, তাঁরা ওই নাবালিকাকে পার্কে খেলতে দেখেছিল। সেখানে গিয়ে তারা বন্ধুত্ব করে, এরপর একটি  নির্জন খালের ধারে ওই কিশোরীকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। জানাজানি হয়ে যাবে, এই ভয়েই ৮ বছরের কিশোরীকে খুন করে তারা। দেহটি    অমরাবতী থেকে ৩০০ কিলোমিটার দূরে ওই এলাকায় একটি খালে ফেলে দেয়। পুলিশের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত নাবালিকার দেহ খুঁজে পাওয়া যায়নি।

অভিযুক্তদের আটক করা হয়েছে। তাদের বয়স ১২ থেকে ১৩। ওই নাবালিকা তাদের সঙ্গে একই স্কুলে পড়ত বলে জানা গিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?