Gas-Oil Crisis in India: আর চিন্তা নেই! ভারতে একসঙ্গে ঢুকছে শিবালিক ও নন্দাদেবী

Hormuz: বস্তুত, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে এই হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজে যাতায়াতের পথ বন্ধ করে দেয় ইরান। সেই কারণে, একের পর এক তেলবাহী জাহাজ দাঁড়িয়ে পড়ে হরমুজ প্রণালীতে। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল তারা কোনওভাবেই তেল সরবরাহ করবে না।

Gas-Oil Crisis in India: আর চিন্তা নেই! ভারতে একসঙ্গে ঢুকছে শিবালিক ও নন্দাদেবী
তেল নিয়ে ঢুকছে জাহাদImage Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 14, 2026 | 7:40 PM

নয়া দিল্লি: জ্বালানী সঙ্কটের মধ্যে সুখবর। ধীরে-ধীরে কাটতে শুরু করেছে কালো মেঘ। কারণ, নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করল আরও দু’টি তেলবাহী ভারতীয় জাহাজ। প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছে শিবালিক এবং নন্দা দেবী।

জানা গিয়েছে, আগামী ১৬ মার্চ এবং ১৭ মার্চ পর্যায়ক্রমে ভারতে পৌঁছবে এই দু’টি জাহাজ। মুন্দ্রা এবং কান্দলা বন্দরে পৌঁছবে জাহাজ দু’টি। তবে, হরমুজে এখনও আটকে মোট ২২টি জাহাজ। বস্তুত, আজ রাতেই ১.৪ লক্ষ মেট্রিক টন সৌদি আরবের অপরিশোধিত তেল নিয়ে মুম্বই উপকূলে পৌঁছচ্ছে লিবেরিয়ার তৈলবাহী জাহাজ সেনলং সুয়েজম্যাক্স। সূত্রের খবর, ইতিমধ্যেই নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করে গিয়েছে এই জাহাজ। এর পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন নিয়ে নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ভারতীয় জাহাজ জগপ্রকাশও। শেষ পাওয়া খবর অনুযায়ী, তবে এই জাহাজ ভারতের উপকূলের দিকে আসছে না এই জাহাজ। ওমান থেকে গ্যাসোলিন নিয়ে আফ্রিকার দিকে যাওয়ার কথা জগপ্রকাশের। ভারতের জ্বালানি সঙ্কটের আপতকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে শেষ মুহূর্তে জগ প্রকাশের অভিমুখ ভারতের উপকূলের দিকে ঘোরানো হয় তা দেখার।

বস্তুত, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে এই হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজে যাতায়াতের পথ বন্ধ করে দেয় ইরান। সেই কারণে, একের পর এক তেলবাহী জাহাজ দাঁড়িয়ে পড়ে হরমুজ প্রণালীতে। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল তারা কোনওভাবেই তেল সরবরাহ করবে না। তাইওয়ানের একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দেয় সে দেশ। পরবর্তীতে ভারতের বিদেশমন্ত্রক যোগাযোগ করে ইরানের সঙ্গে। এরপরই ভারতের তেল সরবরাহে ছাড়পত্র দেয় ইরান। তারপর থেকেই একের পর এক তেলবাহী জাহাজ ধীরে ধীরে আসতে শুরু করেছে দেশের উদ্দেশ্যে। তবে এখনও ২২টি জাহাজ সেখানে আটকে রয়েছে।

Follow Us