AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhya Pradesh Plane Crash: দাউদাউ করে লাগল আগুন! মাঝ আকাশ থেকে খসে পড়ল বায়ুসেনার বিমান

Madhya Pradesh Plane Crash: এদিন এই এলাকাতেই মুখ থুবড়ে পড়ে ভারতীয় বায়ুসেনার একটি প্রশিক্ষণে ব্যবহৃত বিমান। সঙ্গে সঙ্গে ধরে যায় আগুন। লেলিহান অগ্নিশিখায় জ্বলে যায় বায়ুসেনার মিরেজ ২০০০ বিমানটি।

Madhya Pradesh Plane Crash: দাউদাউ করে লাগল আগুন! মাঝ আকাশ থেকে খসে পড়ল বায়ুসেনার বিমান
দুর্ঘটনাগ্রস্থ বিমানটিImage Credit: X - Satyaagrah
| Updated on: Feb 06, 2025 | 4:32 PM
Share

ভোপাল: আকাশ থেকে মুখ থুবড়ে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান। মাটিতে খসে পড়তেই লাগল আগুন। চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। ঘটনা মধ্যপ্রদেশের শিবপুরি এলাকার।

এদিন এই এলাকাতেই মুখ থুবড়ে পড়ে ভারতীয় বায়ুসেনার একটি প্রশিক্ষণে ব্যবহৃত বিমান। সঙ্গে সঙ্গে ধরে যায় আগুন। লেলিহান অগ্নিশিখায় জ্বলে যায় বায়ুসেনার মিরেজ ২০০০ বিমানটি। ঘটনাস্থল থেকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে ভারতীয় বায়ুসেনার দুই জওয়ানকেও।

কিন্তু কীভাবে ঘটল এমন ঘটনা? বিষয়টা এখনও তদন্তসাপেক্ষ বলেই জানাচ্ছে ভারতীয় বায়ুসেনা। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যান্ত্রিক কিছু গোলযোগের জেরেই এমন ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে ওই দুই বায়ুসেনা। প্রশিক্ষণে ব্যবহৃত এই বিমানটি নিয়েই রওনা দিয়েছিলেন তারা। মাঝপথেই ঘটে যায় এমন কাণ্ড।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই আকাশ থেকে কিছু একটা পড়ার শব্দ পেয়ে সেদিকে ছুটে যায় সবাই। ততক্ষণে দাউদাউ করে জ্বলে উঠেছে বিমানটি। পরিস্থিতির ভয়াবহতা বুঝে দ্রুত উদ্ধার করা হয় দুই সেনাকে।

উল্লেখ্য, প্রশিক্ষণ ছাড়াও বায়ুসেনার নানা গুরুত্বপূর্ণ কাজে এই বায়ুসেনার এই মিরাজ ২০০০ বিমান আগেও ব্যবহার হয়েছে বলে জানাচ্ছে ওয়াকিবহাল মহল। সিঙ্গল ইঞ্জিন-সহ ফরাসী প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই যুদ্ধবিমানটি।

প্রসঙ্গত, মধ্যপ্রদেশের গুনা এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে ভেঙে পড়ে একটি প্রশিক্ষণরত বিমান। গুরুতর ভাবে জখম হন পাইলট। মধ্যপ্রদেশের একটি বিমান প্রশিক্ষণ কেন্দ্রের বিমান ছিল এটি। প্রশিক্ষণের কাজে ব্যবহার হওয়া আকারেও বেশ ছোট। গন্তব্য ছিল ৫০০ কিলোমিটার দূরের ধনা শহর। কিন্তু ২৫০ কিলোমিটার যাওয়ার পরেই আকাশ থেকে খসে পড়ে বিমানটি।

Follow Us