INDIA on Gyanesh Kumar Resign: মমতা-বেবির প্রচেষ্টাতেও হল না লাভ, ইন্ডি জোটের অভিযানে ‘না’ আপ-ডিএমকে-র, দূরত্ব আরও বাড়ালেন কেজরীবাল-স্ট্যালিনরা

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লি, মুম্বইতে জনসভা শুরু হয়েছে ককরোচ জনতা পার্টির। দিল্লিতে আন্দোলন সামিল বামেরাও। কলকাতাতেও জনসভা করার পরিকল্পনা রয়েছে ককরোচ জনতা পার্টির বলে সূত্রের খবর। এই বিষয়ে তৃণমূলের সঙ্গে কথা হয়েছে সিজেপি নেতৃত্বের।

INDIA on Gyanesh Kumar Resign: মমতা-বেবির প্রচেষ্টাতেও হল না লাভ, ইন্ডি জোটের অভিযানে না আপ-ডিএমকে-র, দূরত্ব আরও বাড়ালেন কেজরীবাল-স্ট্যালিনরা
ইন্ডিয়া জোট

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 03, 2026 | 5:45 PM

নয়া দিল্লি: মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Ganesh Kumar) পদত্যাগ চেয়ে আগেই ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে। বাংলা সহ একাধিক রাজ্যে ভোট চুরি হয়েছে দাবি করেছে জোট। এই মর্মে ইন্ডিয়া জোট আগামী ৬ অক্টোবর সংসদ থেকে নির্বাচন কমিশন পর্যন্ত অভিযানের ডাক দিয়েছে। তবে সূত্রের খবর, ইন্ডিয়া ব্লকের সাংসদদের এই  অভিযানে অংশ নিচ্ছে না আপ (AAP) এবং ডিএম-কে (DMK)। মমতা বন্দ্যোপাধ্যায় এবং এমএ বেবির প্রচেষ্টার পরও অনড় কেজরিওয়াল এবং স্ট্যালিন।

প্রসঙ্গত, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে উপস্থিত না থাকলেও কমিশন বিরোধী কর্মসূচিতে আপ, ডিএমকে-কে সামিল করার চেষ্টা চালাচ্ছিলেন মমতা এবং বেবি। বিআরএস, বিজেডি, জগনের ওয়াই এস আর কংগ্রেসের সঙ্গেও যোগাযোগ করেছে তৃণমূল।
কিন্তু তথাকথিত ইন্ডিয়া শরিক দল ছাড়া নতুন কোনও দল আপাতত শরিক হচ্ছে না।অন্যদিকে কংগ্রেস সূত্রে খবর, টিভিকের সাংসদ না থাকলেও কমিশন বিরোধী অন্য কর্মসূচিতে বিজয়ের দলকে সামিল করানোর চেষ্টা চলছে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লি, মুম্বইতে জনসভা শুরু হয়েছে ককরোচ জনতা পার্টির। দিল্লিতে আন্দোলন সামিল বামেরাও। কলকাতাতেও জনসভা করার পরিকল্পনা রয়েছে ককরোচ জনতা পার্টির বলে সূত্রের খবর। এই বিষয়ে তৃণমূলের সঙ্গে কথা হয়েছে সিজেপি নেতৃত্বের। কলকাতায় কোথায়, কবে কর্মসূচি করা হবে, সেই বিষয়ে তৃণমূল এবং বাম ছাত্র সংগঠনের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করছেন অভিজিৎ দীপকে-রা। ফলত, ধীরে ধীরে মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফা নিয়ে উত্তাপ যে ক্রমাগত বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না।

 

 

 

Loading...
Unable to load recommendations.
Follow Us