AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Atishi Marlena: মান রেখেছেন অতিশি, নির্বাচন মিটতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বড় ‘উপহার’ কেজরীবালের

Atishi Marlena: এই নতুন দায়িত্ব পেয়ে কিন্তু বেশ খুশি অতিশি। এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লেখেন, 'আমাকে দলনেত্রী হিসাবে ভরসা করার জন্য আপ প্রধান অরবিন্দ কেজরীবাল ও দলের আর সকল নেতাদের অনেক ধন্যবাদ।'

Atishi Marlena: মান রেখেছেন অতিশি, নির্বাচন মিটতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বড় 'উপহার' কেজরীবালের
দিল্লির প্রাক্তন মুখ্য়মন্ত্রী অতিশি মারলেনাImage Credit: PTI
| Updated on: Feb 23, 2025 | 6:52 PM
Share

নয়াদিল্লি: আর সকল হেভিওয়েটদের মাঝে একমাত্র মান রেখেছেন অতিশিই। সেই কথাটা ভাল মতোই জানেন আপের প্রধান। ক্ষমতায় না আসায় পুনরায় মুখ্যমন্ত্রী পদ তো দেওয়া সম্ভব নয়। কিন্তু দেওয়া সম্ভব বিরোধী দলনেত্রীর ব্যাটম।

রবিবার ঠিক এমনটাই ঘোষণা করল আম আদমি পার্টি। দিল্লির নির্বাচনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আপের দূর্গ। কেজরীবালের তৈরি সাম্রাজ্য ভেঙেছে নাকি তাঁর ভুলেই, এমনটাই বলছেন বহু রাজনৈতিক বিশেষজ্ঞ। এককালের শাসকদল, এখন হয়ে উঠেছে প্রধান বিরোধী দল। আর প্রধান বিরোধী দল হিসাবে বিধানসভায় দলনেত্রীর ব্যাটমটা ধরতে চলেছেন কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী অতিশি মারলেনা।

এই নতুন দায়িত্ব পেয়ে কিন্তু বেশ খুশি অতিশি। এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘আমাকে দলনেত্রী হিসাবে ভরসা করার জন্য আপ প্রধান অরবিন্দ কেজরীবাল ও দলের আর সকল নেতাদের অনেক ধন্যবাদ। দিল্লির জনতা আমাদের বিরোধীদের দায়িত্ব দিয়েছে। আশা করি আমরা তাদের মান রাখব। এবং বিজেপি সরকার তাদের সমস্ত প্রতিশ্রুতি পূরণ করছে কিনা সেই বিষয়েও নজর রাখব।’ অতিশির নতুন পদের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন কেজরীবালও।

উল্লেখ্য, চলতি বছরের বিধানসভা নির্বাচনে হেরে গিয়ে ক্ষমতা হারিয়েছে আপ। হেরেছে কেজরীবাল, সিসৌদিয়ার মতো দলের হেভিওয়েট নেতাও। কিন্তু হারেননি অতিশি। বিজেপি নেতা বিধুড়ির থেকে খানিক ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন তিনি।

Follow Us