
নয়া দিল্লি: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। রবিবার, ২৫ ফেব্রুয়ারি থেকেই শুরু হতে চলেছে দেশের বৃহত্তম নিউজ নেটওয়ার্ক TV9-এর বার্ষিক কনক্লেভ। এই সামিটের নাম ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ (WITT)। ইতিমধ্যে সেজে উঠছে অনুষ্ঠান মঞ্চ। এই সামিট রবিবার থেকে শুরু হয়ে মঙ্গলবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় মন্ত্রী-সহ বিদেশেরও বিশিষ্ট অতিথিবৃন্দ এবং ক্রীড়া জগৎ, বলিউড-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা এই সামিটে অংশগ্রহণ করবেন এবং তাঁদের অভিজ্ঞতা শেয়ার করবেন এবং তাঁদের অভিজ্ঞতা শেয়ার করবেন। এই সামিটের থিম হল, ‘ইন্ডিয়া: পরবর্তী বড় লাফ দিতে প্রস্তুত’। কনক্লেভের প্রথম দিনে রবিনা ট্যান্ডন, শেখর কাপুর এবং রাকেশ চৌরাসিয়ার মতো তারকারা উপস্থিত থাকবেন। আর সামিটের দ্বিতীয় অনুষ্ঠানে সামিল হবেন বিশিষ্ট অভিনেতা আয়ুষ্মান খুরানা।
কবে আসবেন আয়ুষ্মান খুরানা?
গত এক দশক ধরে বলি-ইন্ডাস্ট্রিতে দুর্দান্ত অভিনয় দিয়ে মানুষকে বিনোদন দিয়ে চলেছেন আয়ুষ্মান খুরানা। তাঁকে TV9 নেটওয়ার্কের কনক্লেভ ‘হোয়াট ইন্ডিয়া থিংস টুডে’-র ইভেন্টের বিশেষ সেগমেন্ট, ‘ফায়ারসাইড চ্যাট – সিনেমা ফর অ্যা নিউ ইন্ডিয়া’-তে দেখা যাবে। কীভাবে উত্থান-পতনের মধ্য দিয়ে কেরিয়ার গড়ে তুলবেন, সেটা তুলে ধরবেন আয়ুষ্মান খুরানা। এই সেগমেন্টটি ২৬ ফেব্রুয়ারি দুপুর ১.২০ মিনিটে শুরু হবে।
অনেক সিনেমায় অভিনয় করেছেন
২০১২ সালে ‘ভিকি ডোনার’ সিনেমায় অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে কেরিয়ার শুরু করেন আয়ুষ্মান খুরান। এই ছবির জন্য তিনি সেরা অভিনেতার অভিষেক ফিল্মফেয়ার পুরস্কারও পান। এরপর তিনি ‘বেওয়াকুফিয়ান’, ‘হাওয়াইজাদা’, ‘নওটাঙ্কি সালা’ এবং ‘মেরি পেয়ারি বিন্দু’-র মতো ছবিতে কাজ করেছেন। কিন্তু, ২০১৫ সালের সিনেমা ‘দম লাগা কে হাইশা’-য় খুরানার অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে। এরপর ‘আন্ধাধুন’ছবির জন্য জাতীয় পুরস্কার পান তিনি। এছাড়া ‘আর্টিকেল ১৫’, ‘বালা’,’ডাক্তার জি’, ‘ড্রিম গার্ল’এবং ‘ড্রিম গার্ল-২’-এ দেখা গিয়েছে তাঁকে। এই ছবিতেও তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে। অভিনেতার পাশাপাশি দুর্দান্ত গায়কও আয়ুষ্মান খুরানা। বেশ কয়েকটি গান গেয়েছেন তিনি।