AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pahalgam Attack: ‘আদিল আত্মসমর্পণ কর, শান্তি দে আমাদের…’, জঙ্গি ছেলের কাছে কাতর আর্জি মায়ের

Pahalgam Attack: সেই কথা বলতে বলতে যখন কান্নায় গলা জড়িয়ে আসে তার। সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেঙে পড়ে গোটা বাড়িটা। পড়ে থাকে ধ্বংসস্তূপ। আদিলের মা জানান, ছোট থেকে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল আদিল।

Pahalgam Attack: 'আদিল আত্মসমর্পণ কর, শান্তি দে আমাদের...', জঙ্গি ছেলের কাছে কাতর আর্জি মায়ের
বাঁদিকে আদিল ঠোকার ও ডান দিকে মা শেহজাদা বানোImage Credit: X
| Updated on: Apr 27, 2025 | 6:34 PM
Share

শ্রীনগর: পাহাড়ি ধসের মতো ভেঙে পড়েছে আস্ত বাড়িটা। ছেলের কর্মকাণ্ডের পরিণাম ভুগতে হচ্ছে একটা গোটা পরিবারকে। পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় অন্যতম অভিযুক্ত আদিল হোসেন ঠোকার। তবে সেই ঘটনার পর থেকেই ফেরার হয়েছে আদিল। তার পিছনে পড়ে রয়েছে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ।

বৃহস্পতিবার, যখন তার বাড়ির কাছে পৌঁছয় সেনা। সেই সময় বাড়ির সামনেই বসেছিলেন আদিলের মা শেহজাদা বানো। সেনা-পুলিশ মিলে যখন গোটা বাড়ি খালি করতে ব্যস্ত তখন তিনি উর্দিধারীদের উদ্দেশে বলেন, ‘ওই জায়গাটাতেই বসে মাঝে মধ্যে দুপুরের খাবার খেত আদিল।’

সেই কথা বলতে বলতে যখন কান্নায় গলা জড়িয়ে আসে তার। সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেঙে পড়ে গোটা বাড়িটা। পড়ে থাকে ধ্বংসস্তূপ। আদিলের মা জানান, ছোট থেকে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল আদিল। কিন্তু লস্কর জঙ্গিদের সঙ্গে যোগাযোগ বাড়তেই পরিবারের সঙ্গে তৈরি হয় দূরত্ব। ২০১৮ সাল থেকে ঘরছাড়া আদিল। মাঝে মধ্য়ে বাড়িতে শুধু খেতে আসত সে।

ছেলের এমন কর্মকাণ্ড প্রসঙ্গে মা শেহজাদা বানো বলেন, ‘যদি ও সত্যিই এতজন মানুষকে মেরে থাকে, তাহলে ওর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক।’ এদিন সংবাদমাধ্যমের সামনে ছেলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আদিল দয়া করে আত্মসমপর্ণ কর, তাহলে আমরা একটু শান্তিতে থাকতে পারি।’ পহেলগাঁওয়ের ঘটনার পর আদিলের সন্ধানে নেমে তার বাড়ি গুঁড়িয়ে দেওয়া ছাড়াও বাবা ওয়ালেম, ভাই জাহির ও আরসালামকে গ্রেফতার করা হয়। এমনকি, একদিনের জন্য মাকে আটক করেছিল পুলিশ।

Follow Us
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর বাড়িতে ইডি
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিলে বাধাকে ভ্রূণহত্যার সঙ্গে তুলনা মোদীর
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
বিজেপি কর্মীর বাবাকে মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
'কংগ্রেস ও তৃণমূল হাত মিলিয়ে বিলের বিরোধিতা করেছে', সুর চড়ালেন মোদী
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?
কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?