AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohammed Shami on Modi: ভোট দিয়ে বেরিয়ে মহম্মদ শামির মুখে মোদীর নাম, বললেন, ‘গর্বের বিষয় যে…’

Narendra Modi: আমরোহায় ভোট প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন, "আমরোহা শুধু ঢোলক নয়, দেশের ডঙ্কাও বাজায়। ক্রিকেট বিশ্বকাপে মহম্মদ শামির যে অবদান তা সারা বিশ্ব দেখেছে। খেলায় মহম্মদ শামির অসামান্য অবদানের জন্য কেন্দ্র সরকার তাঁকে অর্জুন সম্মান দিয়েছে।"

Mohammed Shami on Modi: ভোট দিয়ে বেরিয়ে মহম্মদ শামির মুখে মোদীর নাম, বললেন, 'গর্বের বিষয় যে...'
মোদীর মুখে নিজের নাম শুনে গর্বিত শামি।
| Updated on: Apr 26, 2024 | 11:41 PM
Share

উত্তর প্রদেশ: ভোটদানের পর ভারতীয় পেসার মহম্মদ শামির মুখে শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। জানালেন, মোদীর মুখে নিজের নাম শুনে কতটা গর্ব বোধ করেছেন তিনি। দ্বিতীয় দফার ভোটে উত্তর প্রদেশের আমরোহায় ভোটদান করেন ভারতীয় এই ক্রিকেট তারকা। নিজের গ্রামের বুথে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার পর শামি বলেন, “ভোট দেওয়া আমাদের সকলের অধিকার। পছন্দের সরকার বেছে নেওয়াটাও অধিকারের মধ্যেই পড়ে। তাই বলব সকলে যেন ভোট দেন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সরকার গড়ুন।”

এরপরই ডানহাতি পেসার মহম্মদ শামি বলেন, “আমরোহায় ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার এবং আমার খেলার প্রশংসা করেছেন। এটা গর্বের বিষয়।” আমরোহায় ভোট প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন, “আমরোহা শুধু ঢোলক নয়, দেশের ডঙ্কাও বাজায়। ক্রিকেট বিশ্বকাপে মহম্মদ শামির যে অবদান তা সারা বিশ্ব দেখেছে। খেলায় মহম্মদ শামির অসামান্য অবদানের জন্য কেন্দ্র সরকার তাঁকে অর্জুন সম্মান দিয়েছে।”

প্রসঙ্গত, শুক্রবার দ্বিতীয় দফার লোকসভা ভোটে উত্তর প্রদেশের ৮ কেন্দ্রে ভোটগ্রহণ হয়। আমরোহার পাশাপাশি মেরুট, বাঘপত, গাজিয়াবাদ, গৌতমবুদ্ধ নগর, আলিগড়, মথুরা, বুলন্দশহর কেন্দ্রে ভোটগ্রহণ হয়। সারা দেশে ৮৮টি কেন্দ্রে এদিন ভোটগ্রহণ চলে।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?