AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bank Strike: আজ দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, ব্যাঙ্ক খোলা নাকি বন্ধ থাকবে?

Banking News: আজ দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। এর মধ্যে রয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA), অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন (AIBOA) ও ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া (BEFI)। এছাড়া সিটু (CTU)-ও ধর্মঘটকে সমর্থন করছে।

Bank Strike: আজ দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, ব্যাঙ্ক খোলা নাকি বন্ধ থাকবে?
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Feb 12, 2026 | 9:12 AM
Share

নয়া দিল্লি: আজ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যাঙ্ক কর্মীরা। আজ যদি ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কাজ থাকে, তাহলে গ্রাহকদের চরম ভোগান্তির মুখে পড়তে হবে। ধর্মঘটের কারণে একাধিক ব্যাঙ্কিং পরিষেবা প্রভাবিত হতে পারে। যদিও রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়া ব্যাঙ্ক ধর্মঘটের জন্য সরকারি ছুটি ঘোষণা করেনি। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলি গ্রাহকদের এই ধর্মঘটের প্রভাব নিয়ে সতর্ক করেছে।

আজ দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলি। এর মধ্যে রয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA), অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন (AIBOA) ও ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া (BEFI)। এছাড়া সিটু (CTU)-ও ধর্মঘটকে সমর্থন করছে।

মূলত কেন্দ্রীয় সরকারের আনা নতুন চারটি শ্রম কোডের বিরুদ্ধেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ব্যাঙ্ক ইউনিয়নগুলির দাবি, এই নতুন শ্রম কোড কর্মীদের অধিকারকে দুর্বল করে দিচ্ছে। এছাড়াও ব্যাঙ্ক কর্মীরা বহুদিন ধরেই পাঁচদিনের কর্মদিবসের দাবি করা হচ্ছে।

গ্রাহকদের উপরে কী প্রভাব পড়তে পারে?

এই ধর্মঘটের কারণে একাধিক ব্যাঙ্কিং শাখার পরিষেবা, ওভার-দ্য-কাউন্টার লেনদেন এবং কিছু ব্যাঙ্কিং লেনদেন প্রভাবিত হতে পারে। অর্থাৎ ব্যাঙ্ক খোলা থাকলেও, স্বাভাবিক কার্যক্রম দেরিতে বা ব্যাহত হতে পারে। তবে ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই এবং মোবাইল অ্যাপের মতো ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবাগুলি স্বাভাবিক থাকবে।

দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই তার গ্রাহকদের জন্য সতর্কতা জারি করেছে। এসবিআই স্পষ্ট করে জানিয়েছে যে ধর্মঘটের কারণে ব্যাঙ্কিং পরিষেবা কিছুটা প্রভাবিত হতে পারে। ব্যাঙ্ক অব বরোদা জানিয়েছে যে তারা  শাখা এবং অফিসগুলিতে সুষ্ঠুভাবে কাজ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছে। তবে ধর্মঘটের কারণে কাজ প্রভাবিত হতে পারে।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো