AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram: জেলবন্দি কং প্রার্থীর সমর্থনে নন্দীগ্রামে মিছিল, পা মেলালেন প্রদেশ কংগ্রেস সভাপতি

Nandigram Bypoll Milan Pradhan: এই আবহেই রবিবারে জেলবন্দি প্রার্থীর সমর্থনে নন্দীগ্রামে এক বিশাল মিছিলের আয়োজন করে কংগ্রেস। নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজার পরিক্রমা করে বাইপাস পর্যন্ত যায় এই মিছিল। এতে পা মেলান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ রাজ্য ও জেলা স্তরের শীর্ষ নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

Nandigram: জেলবন্দি কং প্রার্থীর সমর্থনে নন্দীগ্রামে মিছিল, পা মেলালেন প্রদেশ কংগ্রেস সভাপতি
নন্দীগ্রামে কংগ্রেসের মিছিলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 27, 2026 | 10:44 PM
Share

পূর্ব মেদিনীপুর: ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে রবিবাসরীয় প্রচারে নামল কংগ্রেস। ২০০৭ সাল ও অন্যান্য সময়ের মোট ছয়টি মামলায় বর্তমানে জেলবন্দি নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। আগামী ৭ অক্টোবর পর্যন্ত তিনি জেল হেফাজতে থাকলেও, তাঁর জামিনের আবেদন জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে, যার শুনানি হতে চলেছে সোমবার।

এই আবহেই রবিবারে জেলবন্দি প্রার্থীর সমর্থনে নন্দীগ্রামে এক বিশাল মিছিলের আয়োজন করে কংগ্রেস। নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজার পরিক্রমা করে বাইপাস পর্যন্ত যায় এই মিছিল। এতে পা মেলান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ রাজ্য ও জেলা স্তরের শীর্ষ নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।

মিছিল শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শাসকদলকে নিশানা করে বলেন, “নন্দীগ্রামে জমি আন্দোলনে যুক্ত থেকে কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন, আবার মিলন প্রধানদের মতো নেতাদের জেলে যেতে হয়েছে। দলবদল না করে এলাকার মানুষের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অপরাধেই তাঁকে বন্দি করে রাখা হয়েছে।”

নন্দীগ্রামে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের পক্ষে সওয়াল করার পাশাপাশি পুলিশ-প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন এবং রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে মামলা বন্ধের আহ্বান জানান তিনি।

Follow Us