AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কন্যা’ ডিএসপিকে স্যালুট ‘বাবা’ সার্কেল ইন্সপেক্টরের, আপ্লুত নেটমহল

"ফার্স্ট ডিউটি মিট" (1st Duty Meet) নামক ওই অনুষ্ঠানে রাজ্য পুলিসের সকল কর্মীদের একে অপরের সঙ্গে পরিচয়ের সুযোগ করে দেওয়া হয়। সেখানেই মেয়ের সামনে এসে 'বাবা' রূপে নয়, সার্কেল ইন্সপেক্টর রূপেই ডিএসপিকে স্যালুট জানান শ্যামসুন্দর। জবাবে মেয়েও বাবাকে স্যালুট জানায়।

'কন্যা' ডিএসপিকে স্যালুট 'বাবা' সার্কেল ইন্সপেক্টরের, আপ্লুত নেটমহল
হাসিমুখে বাবা-মেয়ে। স্যালুট করাই এই মুহূর্তই ভাইরাল হয়েছে।
| Updated on: Jan 05, 2021 | 1:17 PM
Share

চিত্তোর: এক মহিলা ডিএসপি(DSP)-কে স্যালুট করছেন তারই বিভাগের সার্কেল ইন্সপেক্টর (Circle Inspector)। আপাতদৃষ্টিতে এই ছবিতে বিশেষ কোনও বিশেষত্ব না থাকলেও এর নেপথ্যের গল্পই মন জিতে নিয়েছে নেটাগরিকদের। কারণ ছবিতে যে দুজন রয়েছেন, তাঁরা আসলে সম্পর্কে বাবা-মেয়ে।

অন্ধ্র প্রদেশ (Andhra Pradesh)-র গুন্টুর জেলার ডেপুটি সুপারিন্টেনডেন্ট (DSP) ইয়েন্দুলুরু জেসি প্রশান্তি (Yendluru Jessy Prasanthi)-র বাবা ওয়াই শ্যামসুন্দর তাঁরই বিভাগের সার্কেল ইন্সপেক্টর। বাড়িতে বাবা-মেয়ের সম্পর্ক হলেও কর্মস্থলে মেয়েই বাবার সিনিয়র। আর রক্তের সম্পর্কের প্রভাব যে কর্মস্থলে পড়েনি, তা বোঝা গেল রাজ্য পুলিসের আয়োজিত একটি অনুষ্ঠানেই।

“ফার্স্ট ডিউটি মিট” (1st Duty Meet) নামক ওই অনুষ্ঠানে রাজ্য পুলিসের সকল কর্মীদের একে অপরের সঙ্গে পরিচয়ের সুযোগ করে দেওয়া হয়। সেখানেই মেয়ের সামনে এসে ‘বাবা’ রূপে নয়, সার্কেল ইন্সপেক্টর রূপেই ডিএসপিকে স্যালুট জানান শ্যামসুন্দর। জবাবে মেয়েও বাবাকে স্যালুট জানায়। আর এই দৃশ্য দেখেই আপ্লুত গোটা পুলিস বিভাগ। তিরুপতির এসপি (SP) রমেশ রেড্ডিও বাবা-মেয়ের এই জুটির প্রশংসা করেন।

আরও পড়ুন: কেরলেও বার্ড ফ্লু, সংক্রমণ রুখতে মারা পড়তে পারে ৩৬ হাজার পাখি

অন্ধ্র প্রদেশ পুলিস (Andhra Pradesh Police)-র তরফে ছবিটি টুইটারে পোস্ট করতেই তা নিমেষে ভাইরাল হয়ে যায়। পুলিস বিভাগের শেয়ার করা সেই ছবির ক্যাপশনে লেখা, “#এপি পুলিস ফার্স্ট ডিউটি মিট পরিবারকে একত্রিত করল! সার্কেল ইন্সপেক্টর শ্যামসুন্দর তাঁর নিজের মেয়ে জেসি প্রসান্তিকেই গর্ব ও সম্মানের সঙ্গে স্যালুট করছেন, যিনি পুলিসের ডেপুটি সুপারিন্টেনডেন্ট। সত্যিই বিরল ও মন ভাল করা দৃশ্য এটি।”

প্রতিবছরই এই অনুষ্ঠানের আয়োজন করে অন্ধ্র প্রদেশ পুলিস বিভাগ। চলতি বছরে ৪ জানুয়ারি থেকে আগামী ৭ জানুয়ারি অবধি তিরুপতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: ২০ হাজার কোটির নয়া সংসদভবনের নির্মাণকাজে ছাড়পত্র সুপ্রিম কোর্টের

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত