AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ashwini Vaishnaw: রেল-জালে কাশ্মীরও, ‘বিশ্বের অষ্টম আশ্চর্য’র উপর দিয়ে দৌড়ল প্রথম ট্রেন

Ashwini Vaishnaw: প্রথমবারের মতো চেনাব নদীর উপর নির্মিত, বিশ্বের সর্বোচ্চ রেলসেতু হয়ে সাঙ্গলদান থেকে রিয়াসি পর্যন্ত এল ট্রেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঐতিহাসিক রেলযাত্রার একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। অবশ্য, এটা কোনও নিয়মিত যাত্রা ছিল না।

Ashwini Vaishnaw: রেল-জালে কাশ্মীরও, 'বিশ্বের অষ্টম আশ্চর্য'র উপর দিয়ে দৌড়ল প্রথম ট্রেন
ঐতিহাসিক মুহূর্তের ভি়ডিয়ো শেয়ার করলেন রেলমন্ত্রী Image Credit: TV9 Bangla
| Updated on: Jun 16, 2024 | 8:41 PM
Share

শ্রীনগর: দিন সাতেক আগেই, জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছিল জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলা। আর রবিবার (১৬ জুন), সেই রিয়াসিতেই তৈরি হল ইতিহাস। প্রথমবারের মতো চেনাব নদীর উপর নির্মিত, বিশ্বের সর্বোচ্চ রেলসেতু হয়ে সাঙ্গলদান থেকে রিয়াসি পর্যন্ত এল ট্রেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঐতিহাসিক রেলযাত্রার একটি ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। অবশ্য, এটা কোনও নিয়মিত যাত্রা ছিল না। অর্থাৎ, পরিষেবা এখনও চালু হয়নি। এদিন, চেনাব রেল সেতুর উপর দিয়ে পরীক্ষামূলকভাবে চালানো হয় ট্রেনটি। রেলমন্ত্রী আরও জানিয়েছেন, উধমপুর-শ্রীনগর-বরামুলা রেল সংযোগের সমস্ত নির্মাণ কাজ প্রায় শেষ। শুধুমাত্র ১ নম্বর সুড়ঙ্গেরকাজ আংশিকভাবে অসম্পূর্ণ রয়েছে।

এখনও পর্যন্ত, কাশ্মীর উপত্যকার বারামুলা থেকে সাঙ্গলদান পর্যন্ত ট্রেন চলে। এই লাইনকে চেনাব বেলসেতু তৈরি করে রিয়াসি পর্যন্ত বাড়ানো হয়েছে। আগেই উত্তর রেলওয়ে জানিয়েছিল, বিশ্বের সর্বোচ্চ রেলসেতু হয়ে রামবান থেকে রিয়াসি পর্যন্ত ট্রেন পরিষেবা শীঘ্রই শুরু হবে। এদিনের পরীক্ষা সফল হওয়ায়, সেই দিন আসতে খুব বেশি দেরি হবে না বলেই মনে কর হচ্ছে। সম্প্রতি, রেলের আধিকারিকরা রামবান জেলার সাঙ্গলদান এবং রিয়াসির মধ্যে নবনির্মিত এই রেললাইন এবং স্টেশনগুলির একটি বিস্তৃত পরিদর্শন করেছেন। উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল সংযোগ প্রকল্পটির কাজ, চলতি বছরের শেষেই শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২৪-এর ২০ ফেব্রুয়ারিই, ৪৮.১ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই প্রকল্পের সবথেকে আকর্ষণীয় অংশ হল চেনাব রেল সেতু। জম্মু ও কাশ্মীরের চেনাব নদীর উপরে, ৩৫৯ মিটার উচ্চতায় নির্মিত এই সেতুটি, ফ্রান্সের আইফেল টাওয়ারের থেকে প্রায় ৩৫ মিটার উঁচু। সেতুটির দৈর্ঘ্য, ১,৩১৫ মিটার। কাশ্মীর উপত্যকাকে, ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে এই সেতু নির্মাণ করা হয়েছে। রিয়াসির জেলা প্রশাসক, বিশেষ মহাজনের মতে, চেনাব রেল সেতু, আধুনিক বিশ্বের একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময়। তিনি এই সেতুটিকে বিশ্বের অষ্টম আশ্চর্য সেতু বলেও উল্লেখ করেছেন।

Follow Us
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা বেরতেই কমিশনকে নিশানা জয়প্রকাশের
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা বেরতেই কমিশনকে নিশানা জয়প্রকাশের
পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা, কলকাতার অবস্থা কী?
পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা, কলকাতার অবস্থা কী?
বেরনোর আগে কলকাতার রাস্তার হালহকিকত জেনে নিন
বেরনোর আগে কলকাতার রাস্তার হালহকিকত জেনে নিন
ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
ভবানীপুরের মাটিতে দাঁড়িয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
'কেউ চায় না বিজেপিকে, আমি বুঝে নিয়েছি'
'কেউ চায় না বিজেপিকে, আমি বুঝে নিয়েছি'
আরাবুলের গাড়িতে হামলা, পাল্টা ISF-কে দোষারোপ তৃণমূলের
আরাবুলের গাড়িতে হামলা, পাল্টা ISF-কে দোষারোপ তৃণমূলের
সৌজন্যের রাজনীতি! CPM নেতার পায়ে হাত দিয়ে প্রণাম TMC প্রার্থীর
সৌজন্যের রাজনীতি! CPM নেতার পায়ে হাত দিয়ে প্রণাম TMC প্রার্থীর