Assam Assembly Election : অসমে ‘একলা চলো নীতি’, ২২ আসনে লড়াইয়ের ঘোষণা তৃণমূলের

TMC Candidate on Assam Assembly Election : অসমে দুই দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। মোট ২২টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বরাকে ৫ কেন্দ্রে লড়াই করবেন তৃণমূল প্রার্থীরা। ব্রহ্মপুত্রে ১৭টি আসনে টিকিট দিয়েছে তৃণমূল। দলের দাবি, মাত্র ৭টি সংখ্যালঘু অধ্যুষিত আসন রেখে বাকি আসনে সর্বস্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।

Assam Assembly Election : অসমে একলা চলো নীতি, ২২ আসনে লড়াইয়ের ঘোষণা তৃণমূলের
অসমে প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলেরImage Credit source: Tv9 Bangla

Mar 26, 2026 | 12:20 PM

দিগজ্যোতি লেখার, দিসপুর : পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমের বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবে তৃণমূল কংগ্রেস। উত্তর-পূর্বের এই রাজ্যে এবার ভোট ময়দানে একলা চলো নীতি নিয়ে লড়াইয়ের বার্তা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। প্রথমে ৫১টি আসনে লড়াইয়ের বিবেচনা করেছিল দল। তবে, এবার জানা গেল মোট ২২ আসনে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই দলের তরফে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তৃণমূলের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, অসমের নির্বাচনে বিরোধী জোটে তাঁরা থাকবেন না। একক শক্তিতে লড়াই করেই অসমে বিরোধী হিসেবে শক্ত অবস্থান গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল।

অসমে দুই দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। মোট ২২টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বরাকে ৫ কেন্দ্রে লড়াই করবেন তৃণমূল প্রার্থীরা। ব্রহ্মপুত্রে ১৭টি আসনে টিকিট দিয়েছে তৃণমূল। দলের দাবি, মাত্র ৭টি সংখ্যালঘু অধ্যুষিত আসন রেখে বাকি আসনে সর্বস্তরের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।

কোন কোন কেন্দ্রে কাকে প্রার্থী করা হয়েছে দেখে নিন

অসমে তৃণমূলের প্রবীণ নেতা দুলু আহমেদকে প্রার্থী করা হয়েছে। চামারিয়া আসন থেকে তিনি লড়াই করবেন। এছাড়া, তৃণমূলের টিকিটে লড়াই করছেন যে প্রার্থীরা, তাঁদের মধ্যে অন্যতম হলেন

কোকরাঝাড়-উদংশ্রী নারজারি

বিলাসিপাড়া- মোমিনুর ইসলাম

অভয়পুরী- কৌশিক রঞ্জন দাস

বাজলী- কল্যাণী কলিতা

গোরেশ্বর- রাজন চৌহান

মঙ্গলদাই- হরে কৃষ্ণ ডেকা

কাটিগড়া- ফজিউর রহমান লস্কর

সোনাই- শাহজাহান লস্কর

 প্রার্থী বাছাইয়ে বিজেপি ছেড়ে আসা নেতাদের এড়িয়ে বিদ্রোহীদের সুযোগ দিয়েছে তৃণমূল। যাতে ভবিষ্যতে দলবদলের ঝুঁকি কমে। তৃণমূলের অভিযোগ, রাজ্যে কংগ্রেস-বিজেপি নিয়ে বিভ্রান্তির মাঝেই তারা বিকল্প শক্তি হিসেবে উঠে আসতে চায়। সাংসদ সুস্মিতা দেব জানিয়েছেন, লক্ষ্য স্থির রেখেই ভোটে নামছে দল। ফল যাই হোক, বিরোধী হিসেবে শক্ত অবস্থান গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল।

প্রসঙ্গত, চলতি বছর মোট পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। অসমে ভোট হবে ৯ এপ্রিল। এক দফাতেই ভোট হবে উত্তর-পূর্বের এই রাজ্যে। মোট বিধানসভা আসন হল ১২৬টি। তার মধ্যে ২২টি আসনে লড়ছে তৃণমূল কংগ্রেস। এদিকে, কংগ্রেস এখনও পর্যন্ত ৯৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিজেপি এখনও পর্যন্ত প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে অসমে। প্রথম দফায় মোট ৮৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাকি চার রাজ্যের মতো অসমেও ভোট গণনা হবে ৪ মে।

Follow Us