UAPA আইনে জামিন নিয়ে কী জানাল দেশের শীর্ষ আদালত
বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি অরবিন্দ কুমার জানিয়েছেন, অন্য ক্ষেত্রে জামিনের সঙ্গে ইউএপিএ ধারায় হওয়া মামলার জামিনের তফাত রয়েছে। আদালত জানিয়েছে, সাধারণ ক্ষেত্রে, “জামিন নিয়ম, জেল ব্যাতিক্রম।” কিন্তু এই ধারণা ইউএপিএ আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে মত বিচারপতিদের।

নয়াদিল্লি: সন্ত্রাসবাদ মামলায় জামিন খারিজ হওয়াটাই নিয়ম। ধরেই নেওয়া হয় প্রাথমিক ভাবে আবেদনকারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তি রয়েছে। এমন কথাই বৃহস্পতিবার জানিয়েছে দেশের শীর্ষ আদালত। আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট (ইউএপিএ) আইনে জামিনের প্রসঙ্গ এ কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট।
বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি অরবিন্দ কুমার জানিয়েছেন, অন্য ক্ষেত্রে জামিনের সঙ্গে ইউএপিএ ধারায় হওয়া মামলার জামিনের তফাত রয়েছে। আদালত জানিয়েছে, সাধারণ ক্ষেত্রে, “জামিন নিয়ম, জেল ব্যাতিক্রম।” কিন্তু এই ধারণা ইউএপিএ আইনের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে মত বিচারপতিদের। সে ক্ষেত্রে জামিন বাতিলের যৌক্তিকতা বিচারের সুযোগ থাকে না বলেও মত বিচারপতিদের।
ইউএপিএ আইনে দায়ের হওয়া মামলায় অভিযুক্তের জামিনের প্রসঙ্গে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, “পাবলিক প্রসিকিউটারের শুনানির পর বা কেস ডায়েরির রিপোর্ট দেখে যদি আদালতের মনে হয় প্রাথমিকবাবে অভিযোগের ভিত্তি রয়েছে, তাহলে জামিন বাধ্যতামূলকভাবে খারিজ হওয়া উচিত।”
