AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balochistan: স্বাধীন হওয়ার পথে? পাকিস্তানের পতাকা টেনে নামাল বালুচিস্তান

Balochistan: নিয়ন্ত্রণরেখায় লাগাতার উসকানি দিয়ে চলেছে পাকিস্তান।   দিশেহারা পাকিস্তান আক্রোশে নিরীহ মানুষকে টার্গেট করছে। জনবসতি লক্ষ্য করে গোলাবর্ষণ চলছে। ইতিমধ্যেই ১৬ জনের মৃত্যুর খবর সামনে আসছে। তার মধ্যে তিন জন মহিলা, পাঁচ শিশুও রয়েছে।

Balochistan: স্বাধীন হওয়ার পথে? পাকিস্তানের পতাকা টেনে নামাল বালুচিস্তান
পাকিস্তানের পতাকা টেনে নামাল বালুচিস্তান!Image Credit: X Handle
| Edited By: | Updated on: May 08, 2025 | 5:46 PM
Share

নয়া দিল্লি: অপারেশন সিঁদুর আর তার প্রেক্ষিতে ভারত পাকিস্তান যুদ্ধ আবহ। এর মধ্যে দেশের অন্দরে গৃহযুদ্ধের পরিস্থিতি পাকিস্তানে!  বালুচিস্তানের বালোচ বিদ্রোহীরা টেনে নামাল পাকিস্তানের পতাকা, বদলে হিংলাজে উড়ালেন বালুর লিবারেশন আর্মির পতাকা। এক্স হ্যান্ডেলে সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ঘরেই প্রবল চাপে পাকিস্তান।

নিয়ন্ত্রণরেখায় লাগাতার উসকানি দিয়ে চলেছে পাকিস্তান।   দিশেহারা পাকিস্তান আক্রোশে নিরীহ মানুষকে টার্গেট করছে। জনবসতি লক্ষ্য করে গোলাবর্ষণ চলছে। ইতিমধ্যেই ১৬ জনের মৃত্যুর খবর সামনে আসছে। তার মধ্যে তিন জন মহিলা, পাঁচ শিশুও রয়েছে। এর মাঝেই দেশের অন্দরে গৃহযুদ্ধের পরিস্থিতি পাকিস্তানে! শহরে-শহরে বিস্ফোরণ, হামলা। নিশানায় সেনাকর্তারা।

বুধবারই বালুচিস্তানে জোড়া বিস্ফোরণে উড়েছে সেনা কনভয়। প্রাণ গিয়েছে অন্তত ১৪ সেনা আধিকারিকের। হামলার দায় স্বীকার করেছে বালোচ বিদ্রোহীরা। ইতিমধ্যে হামলার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। তার মধ্যেই পাকিস্তানের পতাকা টেনে নামানোর ভিডিয়ো এল সামনে।

এর আগে ২০১৬ সালে পাকিস্তানের পতাকা নামিয়ে ফেলেছিল বালুচিস্তান। বালুচিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে পাক সন্ত্রাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ খোলার পর কৃতজ্ঞতা জানাতে ভারতের জাতীয় পতাকা উড়িয়েছিল বালুচিস্তান।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?