AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vijay Trust Vote: আস্থাভোটে নিজের ক্ষমতা দেখালেন বিজয়, বিরোধী AIADMK-র বিধায়করাও TVK-কে দিল ভোট!

TVK government majority: যেখানে টিভিকে বিধায়ক শ্রীনিবাস সেতুপতিকে মাদ্রাজ হাইকোর্ট বিধায়ক হিসাবে আস্থাভোটে অংশ নিতে বারণ করেছে, সেখানেই আবার এএমএমকে বিধায়ক কামারাজ বিজয়ের দলকে সমর্থন করেছেন নিজের আগের অবস্থান বদলে।    

Vijay Trust Vote: আস্থাভোটে নিজের ক্ষমতা দেখালেন বিজয়, বিরোধী AIADMK-র বিধায়করাও TVK-কে দিল ভোট!
আস্থাভোটে জয় বিজয়ের।Image Credit: PTI
| Updated on: May 13, 2026 | 12:29 PM
Share

চেন্নাই: বিধানসভা নির্বাচনে বিরাট জয়। এবার আস্থাভোটেও ফুল মার্কস নিয়ে পাশ করল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের দল তামিলাগা ভেট্টরি কাজ়াগাম বা টিভিকে (TVK)। ১৪৪টি ভোট পড়ল তাঁর সরকারের সমর্থনে। তবে আস্থাভোটের ভোটাভুটি নিয়েও চরম নাটকীয়তার সাক্ষী থাকল বিধানসভা। ডিএমকে প্রশ্ন তুলেছে, বিজয়ের সরকার কতদিন টিকবে?

আস্থা ভোটে নিজের দলের বিধায়কদের পূর্ণ সমর্থন পেয়েছেন বিজয়। ১০৭ জন বিধায়ক ভোট দিয়েছেন। পাশাপাশি কংগ্রেস (Congress), সিপিআই (CPI), সিপিএম (CPM), ভিসিকে (VCK), আইইউএমএল (IUML) দলও বিজয়ের সরকারকেই সমর্থন জানিয়েছে। এদিকে আবার ডিএমকে বিধায়করা ভোটাভুটির সময় তামিলনাড়ু বিধানসভা থেকে ওয়াকআউট করেন। এআইএডিএমকে-র কয়েকজন বিধায়ক সমর্থন জানিয়ে টিভিকে-র সপক্ষে ভোট দিয়েছেন।

একদিকে যেখানে টিভিকে বিধায়ক শ্রীনিবাস সেতুপতিকে মাদ্রাজ হাইকোর্ট বিধায়ক হিসাবে আস্থাভোটে অংশ নিতে বারণ করেছে, সেখানেই আবার এএমএমকে বিধায়ক কামারাজ বিজয়ের দলকে সমর্থন করেছেন নিজের আগের অবস্থান বদলে।

আস্থাভোটে বিপাকে পড়েছে এআইএডিএমকে (AIADMK)-ও। তাদের বিদ্রোহী ২৫ বিধায়ক বিজয়ের দল টিভিকে-র সপক্ষে ভোট দিয়েছে। তাদের অভিযোগ, এআইএডিএমকে-র প্রধান ইকে পালানিস্বামী তাদের প্রধান বিরোধী দল ডিএমকে-র সঙ্গে জোট বাঁধার চেষ্টা করছে।  পাল্টা অভিযোগ তুলেছে এআইএডিএমকে। তারা বিজয়ের দলের বিরুদ্ধে টাকা দিয়ে বিধায়ক কেনার চেষ্টার অভিযোগ তুলেছে। যদিও সেই অভিযোগ খারিজ করেছেন বিজয়। তিনি বলেছেন যে তাদের সরকার ঘোড়া কেনাবেচা করে না, বরং ঘোড়ার গতিতে এগোচ্ছে সরকার।   

এদিকে, ডিএমকে আজ আস্থাভোটে ভোট দেয়নি। বিরোধী দলনেতা তথা ডিএমকে-র বিধায়ক উদয়নিধি স্ট্যালিন জানিয়েছেন, তাদের বিধায়করা ভোট দেবেন না।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি