AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Navy: দাপট দেখাল INS কলকাতা, রুদ্ধশ্বাস অভিযানে জলদস্যুদের কাবু করে ছিনিয়ে আনল জাহাজ

INS Kolkata: নৌসেনা জাহাজ আটকাতে, গুলি চালাতে শুরু করে জলদস্যুরা। নৌসেনার তরফে বারংবার তাদের আত্মসমর্পণ করতে বলা হলেও, অপহৃত জাহাজ নিয়ে এগিয়ে যেতে থাকে জলদস্যুরা। পাল্টা জবাব দেয় নৌসেনাও।

Indian Navy: দাপট দেখাল INS কলকাতা, রুদ্ধশ্বাস অভিযানে জলদস্যুদের কাবু করে ছিনিয়ে আনল জাহাজ
অপহৃত জাহাজ থেকে উদ্ধার করা হচ্ছে ক্রু-দের।Image Credit: PTI
| Updated on: Mar 17, 2024 | 10:52 AM
Share

নয়া দিল্লি: ভারতীয় নৌসেনার মুকুটে জুড়ল আরও একটি সাফল্যের পালক। মাঝ সমুদ্রে সোমালিয়ার জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করে উদ্ধার করল অপহৃত জাহাজ। জাহাজের কর্মীদের উদ্ধার করে আইএনএস কলকাতা। আত্মসমর্পণ করতে বাধ্য হয় ৩৫ জন জলদস্যু।ভারতীয় নৌসেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে এই সাফল্যের কথা।

শনিবার ভারতীয় নৌসেনা জানানো হয়েছে, রুয়েন নামক মাল্টার একটি পণ্যবাহী জাহাজকে ২০২৩ সালের ডিসেম্বর মাসে অপহরণ করেছিল সোমালিয়ার জলদস্যুরা।  সেই জাহাজকে ব্যবহার করেই অন্য জাহাজের উপরে হামলা করত দস্যুরা।

চলতি সপ্তাহের গত বৃহস্পতিবারও বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজের উপরে হামলা করার চেষ্টা করে জলদস্যুরা। সাহায্যের বার্তা পেয়েই এগিয়ে যায় ভারতীয় নৌসেনা। ভারতীয় উপকূল থেকে ২৬০০ কিলোমিটার দূরে ওই জলদস্যুদের দখল করা জাহাজকে আটকায় আইএনএস কলকাতা। এরপরে শুরু হয় অভিযান।

নৌসেনা জাহাজ আটকাতে, গুলি চালাতে শুরু করে জলদস্যুরা। নৌসেনার তরফে বারংবার তাদের আত্মসমর্পণ করতে বলা হলেও, অপহৃত জাহাজ নিয়ে এগিয়ে যেতে থাকে জলদস্যুরা। পাল্টা জবাব দেয় নৌসেনাও।

টানা ৪০ ঘণ্টা ধরে অভিযান চালায় আইএনএস কলকাতা। সাহায্য করতে যায় আইএনএস সুভদ্রাও। ভারতীয় নৌসেনার ড্রোন, হেলিকপ্টারের সাহায্যে ওই জাহাজ থেকে বন্দি হয়ে থাকা ১৭ জন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়। আত্মসমর্পণ করতে বাধ্য হয় ৩৫ জন জলদস্যু।  আটক করা ওই জাহাজ থেকে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্রশস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি