AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP New Committee: নীতিন নবীনের নতুন টিমে বাংলা থেকে জায়গা পেলেন মনোজ, মধুছন্দা, বড় পদে বসুন্ধরা, স্মৃতি

BJP Team: গত জানুয়ারি মাসে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন নীতিন নবীন। কিন্তু তারপর থেকে নতুন কমিটি গঠন হয়নি। এবার ২০২৯-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে তৈরি করা হল নতুন টিম। বাংলা থেকেও জায়গা পেলেন নেতা-নেত্রীরা।

BJP New Committee: নীতিন নবীনের নতুন টিমে বাংলা থেকে জায়গা পেলেন মনোজ, মধুছন্দা, বড় পদে বসুন্ধরা, স্মৃতি
বিজেপির নতুন টিমImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 17, 2026 | 4:44 PM
Share

নয়া দিল্লি: নতুন জাতীয় কমিটি ঘোষণা করল বিজেপি। একাধিক গুরুত্বপূর্ণ নেতাকে পুরনো পদে আনার পাশাপাশি প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানিকে ন্যাশনাল জেনারেল সেক্রেটারির পদ দেওয়া হল। ২০২৯-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে কমিটি গঠন করল বিজেপি, তাতে বাংলা থেকেও জায়গা পেলেন নেতা-নেত্রীরা। নতুন কমিটিতে গুরুত্ব পেল উত্তরবঙ্গ।

সোমবার নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে বাংলা থেকে জায়গা পেয়েছেন মনোজ টিগ্গা ও মধুছন্দা কর। উত্তরবঙ্গের সাংসদ মনোজ টিগ্গা হলেন ন‍্যাশনাল সেক্রেটারি। আর ন‍্যাশনাল ভাইস প্রেসিডেন্টের তালিকায় নাম রয়েছে মধুছন্দা করের।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া, বৈজয়ন্তী জয় পাণ্ডা, রেখা বর্মা, তারিক মনসুরকে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট বা জাতীয় সহ সভাপতি পদে রেখে দেওয়া হয়েছে। এছাড়া ন্যাশনাল জেনারেল সেক্রেটারি বা জাতীয় সাধারণ সম্পাদক পদে থেকে যাচ্ছেন বিনোদ তউড়ে সুনীল বনশল। পুরনো পদে থাকছেন বি এল সন্তোষও।

নতুন তালিকায় ১৩ জন সহ সভাপতির মধ্যে ৫ জন মহিলা জায়গা পেয়েছেন। আটজন জাতীয় সাধারণ সম্পাদকের মধ্যে একমাত্র মহিলা হিসেবে রয়েছে স্মৃতি ইরানির নাম। সোমবার এই কমিটি ঘোষণা করেন নীতিন নবীন। আজ, সোমবার থেকেই এই কমিটি কাজ শুরু করছে।

দেখে নিন পুরো তালিকা:

ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট (জাতীয় সহ-সভাপতি)

বসুন্ধরা রাজে সিন্ধিয়া (রাজস্থান) তীর্থ সিং রাওয়াত (উত্তরাখণ্ড) রাম মাধব (দিল্লি) বৈজয়ন্ত জয় পণ্ডা (ওড়িশা) ডি. পুরানদ্বেশ্বরী (অন্ধ্রপ্রদেশ) রেখা বর্মা (উত্তরপ্রদেশ) বর্ষাবেন নরেন্দ্রভাই জোশী (গুজরাট) ভারতী প্রবীণ পাওয়ার (মহারাষ্ট্র) মনপ্রীত সিং বাদল (পাঞ্জাব) লাল সিং আর্য (মধ্যপ্রদেশ) এম. নাগরাজ (কর্নাটক) তারিক মনসুর (উত্তর প্রদেশ) মধছন্দা কর (পশ্চিমবঙ্গ)

জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন)

বি. এল. সন্তোষ (দিল্লি)

জাতীয় যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন)

শিবপ্রকাশ (মুম্বই) সওদান সিং (চণ্ডীগড়)

জাতীয় সাধারণ সম্পাদক

বিনোদ তাওড়ে (মহারাষ্ট্র) সুনীল বংশল (দিল্লি) বিপ্লব কুমার দেব (ত্রিপুরা) স্মৃতি ইরানি (উত্তর প্রদেশ) সতীশ পুনিয়া (রাজস্থান) গজেন্দ্র প্যাটেল (মধ্যপ্রদেশ) হরিশ দ্বিবেদী (উত্তর প্রদেশ) সঞ্জয় ভাটিয়া

জাতীয় সম্পাদক

কবিতা পাটিদার (মধ্যপ্রদেশ) কে. সুরেন্দ্রন (কেরল) ভোলা সিং (উত্তর প্রদেশ) প্রদীপ বর্মা (ঝাড়খণ্ড) জগদীশ ঈশ্বরভাই প্যাটেল (গুজরাট) সন্দীপ পাঠক (দিল্লি) ফ্যাংনন কোন্যাক (নাগাল্যান্ড) সঙ্গীতা যাদব (উত্তর প্রদেশ) অনিল অ্যান্টনি (কেরল) এম. ভেঙ্কটেশন (তামিলনাড়ু) মনোজ টিগ্গা (পশ্চিমবঙ্গ) সিদ্ধার্থ শম্ভু (বিহার) স্বদেশ সিং (দিল্লি) মৃগাঙ্ক দেব বর্মন (অসম) রোহন গুপ্ত (গুজরাট) জয় প্রকাশ (দিল্লি)

জাতীয় কোষাধ্যক্ষ

পীযূষ গোয়েল

জাতীয় যুগ্ম কোষাধ্যক্ষ

রাজেশ মঙ্গল

কেন্দ্রীয় কার্যালয় ইন-চার্জ

তরুণ চুগ

কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক

মহেন্দ্র পাণ্ডে

উত্তর-পূর্ব সমন্বয়ক (নর্থ-ইস্ট কোঅর্ডিনেটর)

সম্বিত পাত্র

উত্তর-পূর্ব যুগ্ম সমন্বয়ক

রাজীব বব্বর

সেল সমন্বয়ক

বিষ্ণু দত্ত শর্মা

সেল যুগ্ম সমন্বয়ক

ঋতুরাজ সিনহা বিষ্ণু বর্ধন রেড্ডি

মোর্চা সভাপতি

যুব মোর্চা: হেমাঙ্গ যোশী মহিলা মোর্চা: রূপকুমারী চৌধুরী ওবিসি মোর্চা: অমরপাল মৌর্য সান মোর্চা: বংশীলাল গুর্জর এসসি মোর্চা: শিবেশ কুমার রাম এসটি মোর্চা: মান্নালাল রাওয়াত সংখ্যালঘু মোর্চা: কুঁওয়ার বাসিত আলী

মিডিয়া আহ্বায়ক

অনিল বলুনি

মিডিয়া সহ-আহ্বায়ক

আশিস উষা আগরওয়াল প্রদীপ ভাণ্ডারী সিদ্ধার্থ যাদব

সোশ্যাল মিডিয়া আহ্বায়ক

দীপক মাসকে

সোশ্যাল মিডিয়া সহ-আহ্বায়ক

প্রীতি গান্ধী (মহারাষ্ট্র) শিবানন্দ দ্বিবেদী (দিল্লি) অলোক ভাট (উত্তরাখণ্ড) অরুণ যাদব (হরিয়ানা)

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা